| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

বোলিংয়ে দল অতিরিক্ত সুবিধা না করা হল ৩ বড় বদল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ০৪ ১৬:০৩:৫০
বোলিংয়ে দল অতিরিক্ত সুবিধা না করা হল ৩ বড় বদল

আইসিসির কঠিন সিদ্ধান্ত। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা তিনটি নিয়মে ঘুরে দাঁড়িয়েছে। এই সিদ্ধান্তের পর বোলিং দল এখন থেকে আর কোনো সুবিধা পাবে না। ডিআরএস প্রযুক্তি এবং কনকশন প্রতিস্থাপন নিয়ম পরিবর্তন করা হয়েছে। ফিল্ড ইনজুরি টেস্টের সময় সংক্রান্ত নিয়মেও পরিবর্তন আনা হয়েছে।

ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট চলাকালীন এই সিদ্ধান্তের কথা জানালেও ১২ ডিসেম্বর থেকে তা কার্যকরী হয়েছে বলে জানিয়েছে আইসিসি। আগে কোনও ব্যাটারের বিরুদ্ধে স্টাম্প আউটের আবেদন করে রিভিউ নিলে তার সঙ্গে দেখা হত যে ব্যাটারের ব্যাটে লেগে বল উইকেটরক্ষকের কাছে গিয়েছে কি না। ফলে এক বার সামনে থেকে ও এক বার পাশ থেকে রিভিউ দেখতেন তৃতীয় আম্পায়ার। সেটি আর হবে না।

আইসিসি জানিয়েছে, এ বার থেকে স্টাম্প আউটের আবেদন করলে ব্যাটার স্টাম্প আউট হয়েছেন কি না সেটিই শুধু দেখা হবে। উইকেটরক্ষকের হাতে ক্যাচের আবেদন করলে দ্বিতীয় বারের জন্য রিভিউ নিতে হবে বোলিং দলকে। অর্থাৎ, এক আবেদনে একাধিক আউটের রিভিউ আর নেওয়া যাবে না।

কোনও দলের বোলার যদি চোটের কারণে উঠে যান এবং পরিবর্তে অন্য বোলার নামেন তখন তাঁর বল করার নিয়মেও বদল হয়েছে। পরিবর্ত বোলার তখনই বল করতে পারবেন যদি আগের বোলার বল করার সময় চোট পান। যদি অন্য কোনও সময় তিনি চোট পান তা হলে পরিবর্ত হিসাবে বোলার নামলেও তিনি বল করতে পারবেন না।

আগে মাঠে চোট পেলে পরীক্ষার কোনও নির্দিষ্ট সময় ছিল না। কিন্তু এখন থেকে মাঠে চোট পেলে ৪ মিনিটের বেশি সময় নিতে পারবেন না চিকিৎসকেরা। তার মধ্যেই তাঁদের সিদ্ধান্ত নিতে হবে। মাঠে যাতে অতিরিক্ত সময় নষ্ট না হয় তার জন্যই এই নিয়মে বদল করেছে আইসিসি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...