| ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু স্টেডিয়াম সংস্কার বাজেট ৯৯ কোটি টাকা থেকে বেড়ে ১৫৯ কোটিতে

খেলাধুলা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ০৪ ১৫:১৩:২৬
বঙ্গবন্ধু স্টেডিয়াম সংস্কার বাজেট ৯৯ কোটি টাকা থেকে বেড়ে ১৫৯ কোটিতে

বঙ্গবন্ধু স্টেডিয়ামে এ বছর খেলা মাঠে গড়ানোর সম্ভাবনা কম। ডিসেম্বর পর্যন্ত চলবে সংস্কার। তবে, এর মাঝেই মাঠসহ কিছু কাজ সম্পন্ন করা হবে। যদি ফুটবল ফেডারেশন চায়, অস্পূর্ণ স্টেডিয়ামে ম্যাচ খেলতে পারবে। প্রায় ৬০ কোটি টাকা বেড়ে স্টেডিয়াম সংস্কারের বাজেট দাঁড়িয়েছে ১৫৯ কোটি টাকায়। গ্যালারির বাকি অংশের শেড, এলইডি ফ্লাডলাইট আর নতুন চেয়ার বসানোর কাজ শুরু হবে শিগগিরই।

বঙ্গব্ন্ধু স্টেডিয়ামের নতুন রূপ দৃশ্যমান। তবে শেষ হয়েও যেন শেষ হচ্ছে না। কবে মাঠে গড়াবে খেলা সে প্রশ্নের নির্দিষ্ট উত্তর নেই। প্রকল্পের মেয়াদ ডিসেম্বর পর্যন্ত। সে হিসাবে এবছর ফুটবল ম্যাচ মাঠে গড়ানোর সম্ভবনা কম। যদি ফেডারেশন চায় গ্যালারিহীন মাঠ ব্যবহার করতে পারবে।

৯৯ কোটি টাকার বাজেট বেড়ে এখন প্রায় ১৫৯ কোটি। আগের নকশায় একাংশের গ্যালারিতে শেড থাকলেও নতুন পরিকল্পনায় পুরোটা ঢেকে ফেলা হবে। এলইডি ফ্লাডলাইট আর গ্যালারির চেয়ারসহ নতুন বাজেটের পুরোটাই পাশ হয়েছে। এমাসেই নতুন কাজের টেন্ডার হতে পারে। বাফুফের আপত্তিতে পরিবর্তন আসছে মাঠে পানি দেয়ার ব্যবস্থাতেও। বাজেট বাড়লেও প্রকল্পের মেয়াদ বাড়ছে না।

নতুন বছরেও দেশজুড়ে নানা ক্রীড়া স্থাপনা আর ক্রীড়াবিদ-কোচদের উন্নয়নে কার্যক্রমের পরিকল্পনা আছে জাতীয় ক্রীড়া পরিষদের। যে অঞ্চলে যে খেলার প্রাধান্য, আগামীতে ফেডারেশনগুলোর সাথে আলাপ করে স্থাপনা নির্মাণে সামঞ্জস্য রাখার লক্ষ্য এনএসসির।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের মাঠে আগামীকাল মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও তানজানিয়া। মঙ্গলবার (২৪ নভেম্বর) ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...