| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সাকিবকে হারিয়ে সবার শীর্ষে উঠলেন মুস্তাফিজ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ০৩ ২০:৪১:২৭
সাকিবকে হারিয়ে সবার শীর্ষে উঠলেন মুস্তাফিজ

বছরের শেষ দিকে বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফর ভালোই গেল। বিশেষ করে টি-টোয়েন্টি সিরিজ। ওই সিরিজের তিন ম্যাচে বাংলাদেশের পেসার শরিফুল ইসলাম ছিলেন সর্বোচ্চ উইকেট শিকারী। ম্যান অব দ্য সিরিজের পুরস্কারও জিতেছেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার। আইসিসি র‌্যাঙ্কিংয়ে অন-ফিল্ড পারফরম্যান্স পুরস্কারও পেয়েছেন তিনি।

বুধবার (৩ জানুয়ারি) প্রকাশিত সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে টি-টোয়েন্টির বোলারদের তালিকায় ৩২ ধাপ এগিয়ে ৫৫ নম্বরে উঠে এসেছেন ২২ বছর বয়সী শরীফুল। তবে টি-টোয়েন্টিতে বাংলাদেশের বোলারদের মধ্যে শীর্ষ পাঁচেও নেই শরীফুল।

তালিকায় সবার ওপরে থাকা পেসার মুস্তাফিজুর রহমান আছেন র‍্যাঙ্কিংয়ে ২২ নম্বরে। নিউজিল্যান্ডে তিন ম্যাচে ২ উইকেট নিলেও ওভারপ্রতি ৪.৮৮ রান দিয়েছেন এই বাঁহাতি পেসার। আর তাতেই পাঁচ ধাপ এগিয়েছেন দ্য কাটার মাস্টার।

ক্রমানুসারে বাংলাদেশের বোলারদের মধ্যে এরপর আছেন সাকিব আল হাসান (২৮), মেহেদী হাসান (২৯), তাসকিন আহমেদ (৩৩), নাসুম আহমেদ (৩৫) ও হাসান মাহমুদ (৪৩)। আগের সপ্তাহে সাকিবই সবার ওপরে ছিলেন। কিন্তু সদ্য সমাপ্ত সিরিজটি না খেলায় ছয় ধাপ পিছিয়েছেন গেছেন সাকিব।

বোলাররা উন্নতি করলেও ব্যাটিংয়ে কারও বড় কোনো উন্নতি হয়নি। দুই ধাপ পেছালেও লিটন দাসই আছেন সবার ওপরে (২৩)। দুই ধাপ এগোনো নাজমুল হোসেন আছেন ৩২-এ। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তিনে থাকা আফিফ হোসেন (৬৬) পিছিয়েছেন ৬ ধাপ। ৬ ধাপ পেছানো সাকিব নেমে গেছেন ৭০-এ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...