| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

আজব ক্রিকেট বিশ্ব, মাঠে খেলা চলাকালেই নাটকীয়ভাবে গ্যালারীতে হল বিয়ে (ভিডিও)

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ০৩ ১৫:৫০:১৬
আজব ক্রিকেট বিশ্ব, মাঠে খেলা চলাকালেই নাটকীয়ভাবে গ্যালারীতে হল বিয়ে (ভিডিও)

ক্রিকেট বা ফুটবল ম্যাচ চলাকালীন বিয়ের প্রস্তাব নতুন কিছু নয়। এবার এমন দৃশ্যের সাক্ষী থাকল বিগ ব্যাশ লিগেও। মেলবোর্ন স্টারস বনাম মেলবোর্ন রেনেগেডস ম্যাচ চলাকালীন স্ট্যান্ডে এটি ঘটেছিল। ভিডিওটি বিগ ব্যাশ লিগের সোশ্যাল মিডিয়া সাইটগুলিতেও শেয়ার করা হয়েছে।

ভিডিওটিতে দেখা যায়, ম্যাচ চলাকালে ধারাভাষ্যকার জেসন রিচার্ডসন গ্যালারিতে গিয়ে দর্শকদের ম্যাচ দেখার অভিজ্ঞতা সম্পর্কে জানতে চান। ওই ধারাভাষ্যকার ম্যাচ দেখতে আসা এক যুগলকে তাদের অভিজ্ঞতা জিজ্ঞাসা করেন।

ভিডিওতে দেখা যায়, নারীটি মেলবোর্ন রেনেগেডসের জার্সি পরে ছিলেন এবং তার পাশে থাকা পুরুষটির পরনে ছিল মেলবোর্ন স্টারসের জার্সি। এরপর ধারাভাষ্যকার প্রশ্ন করেন, তারা দু’জন আলাদা দলের সমর্থক বলে কি তাদের সম্পর্কে কোনো প্রভাব পড়ে।

পুরুষটি জানান, ‘আমি স্টারসের বড় ভক্ত এবং ও রেনেগেডসের ফ্যান। কিন্তু ও গ্লেন ম্যাক্সওয়েলকেও ভালোবাসে এবং আমিও ম্যাক্সওয়েলের ফ্যান, তাই আমি ওকে নিয়ে এখানে এসেছি।’ এই কথাগুলো বলার পর পকেট থেকে আংটি বের করে এই সুযোগে বান্ধবীকে বিয়ের প্রস্তাব দেন প্রেমিক। আচমকা এমন প্রস্তাব পেয়ে চমকে যান ওই নারী। এরপরই ঘাড় নাড়িয়ে হাসতে হাসতে সম্মতি দেন তিনি। এ সময় গ্যালারির সমর্থকরাও হাততালিতে তাদের বরণ করে নেন।

মেলবোর্ন রেনেগেডসের বিরুদ্ধে মেলবোর্ন স্টারস ম্যাচটিতে ৮ উইকেটের জয় পেয়েছে। অপরাজিত ৩২ রান এবং ১টি উইকেট ও ২টি ক্যাচ নিয়ে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। সবচেয়ে মজার ব্যাপার, ম্যাচ শেষে এমসিজিতে প্রেম নিবেদন করা কাপলের সঙ্গে দেখাও করেন ম্যাক্সি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...