| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

ব্রাজিলিয়ান তারকাদের দাম কমে গেছে বাজারে

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ০৩ ১৩:৪৫:১০
ব্রাজিলিয়ান তারকাদের দাম কমে গেছে বাজারে

নেইমার জুনিয়র দীর্ঘদিন ধরে পিচে ছিলেন না। ব্রাজিলের পোস্টারবয় মার্চ মাসে প্রচুর চোটের পরে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট -গারমাইনকে স্বাগত জানিয়েছেন। মাঠের অভিনয় এবং আঘাতগুলি ছাড়াও এটি বারবার অনিয়ন্ত্রিত জীবন দিয়ে নামকরণ করা হয়েছিল। নেইমার তিনটি রাস্তায় ইউরোপীয় পাঠ শেষ করেছিলেন। আল-হিলাল সৌদি লীগ ক্লাবে স্যুইচ করুন।

ব্রাজিলের আরেক তারকা ফুটবলার অ্যান্টনি। আয়াক্স থেকে তাকে দলে টানতে কম জলঘোলা করেনি ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। নেদারল্যান্ডস থেকে তাকে উড়িয়ে আনতে ৮৫ মিলিয়ন পাউন্ড খরচ করেছে রেডডেভিলরা। যদিও চলতি মৌসুমে ২১ ম্যাচ মাঠে নেমেও গোল বা অ্যাসিস্ট নেই অ্যান্টনির।

নেইমার আর অ্যান্টনি দুজনেরই এমন বাজে পারফরম্যান্সের প্রভাব পড়েছে তাদের ট্রান্সফার মার্কেটে। গত ৬ মাসে তাদের দাম কমেছে উল্লেখযোগ্য পরিমাণে। দুই ট্রান্সফার উইন্ডোর মাঝে খেলোয়াড়দের দাম সবচেয়ে বেশি কমেছে অ্যান্টোনির। ৬ মাসেই ২৫ মিলিয়ন ইউরো দাম কমেছে এই উইঙ্গারের। বর্তমান তার ট্রান্সফার ভ্যালু মোটে ৩৫ মিলিয়ন ইউরো।

নেইমারের অবস্থা অবশ্য কিছুটা ভালো। ট্রান্সফার মার্কেটে ভ্যালু ৪৫ মিলিয়ন। গত ছয় মাসে হারিয়েছেন ১৫ মিলিয়ন ইউরোর ভ্যালু। মোট ২৫ শতাংশ দাম কমেছে তার। ইনজুরির কারণে চলতি মৌসুমেও লম্বা সময় মাঠের বাইরেই থাকবেন এই তারকা। জুনের ট্রান্সফার উইন্ডোতে দাম কমতে পারে আরও অনেকটা।

বিশ্বকাপে আলো ছড়ানো রিচার্লিসনের অবস্থাও শোচনীয়। ৫০ মিলিয়নে এভারটন ছেড়ে এসেছিলেন টটেনহ্যামে। শেষ ৫ ম্যাচে গোল পেলেও বাকি সময়টা পুরোপুরি ব্যর্থতার মধ্যে ছিলেন রিচার্লিসন। ৬ মাসে এই উইঙ্গারের দাম কমেছে ১৩ মিলিয়ন ইউরো। ব্রাজিল দলেও অবশ্য খুব ভাল সময় যায়নি তার।

বার্সেলোনায় খেলা ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনহার দাম কমেছে ১০ মিলিয়ন ইউরো। ১৬.৭ শতাংশ দাম হারিয়ে রাফিনহার বর্তমান মূল্য ৫০ মিলিয়ন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...