| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাপ হারিয়ে যে ক্যাপ নিয়ে খেলছেন ওয়ার্নার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ০৩ ১৩:২৫:১৮
ক্যাপ হারিয়ে যে ক্যাপ নিয়ে খেলছেন ওয়ার্নার

অস্ট্রেলিয়ান ওপেন ডেভিড ওয়ার্নার শেষবারের মতো হাজির হয়েছিল যে হোয়াইট অস্ট্রেলিয়া এবং ব্যাগি গ্রিনের ভূমিকা। তার বাচ্চাদের সাথে। একদিন আগে তিনি বলেছিলেন যে তিনি তার প্রিয় টিন -আকারের বড় ক্যাপটি হারিয়েছেন। ইনস্টাগ্রামে পোস্ট করার জন্য পোস্ট করা হয়েছে। ভিডিওটি অনুরোধ করেছে যে রিটার্নটি রিটার্নের জন্য করা উচিত।

তবে বুধবার টসের আগে মাথায় অস্ট্রেলিয়ার চিরচেনা সবুজ ক্যাপ নিয়েই হাজির হয়েছিলেন ওয়ার্নার। তবে কী একদিনের মাথায় ক্যাপ ফিরে পেয়েছেন বাঁহাতি এই ব্যাটার।

ক্রিকেট অস্ট্রেলিয়ার অফিসিয়াল ওয়েবসাইট অবশ্য জানিয়েছে, এটা ওয়ার্নারের সঙ্গে থাকা বাড়তি একটি ক্যাপ। ২০১১ সালে অভিষেকের দিন যে ক্যাপটি দেওয়া হয়েছিল, সেটি ছিঁড়ে যাওয়ার পর তা আবার সারিয়ে নিতে পাঠানো হয় প্রস্তুতকারকদের কাছে। সেসময়ই একটি ক্যাপ তুলে দেওয়া হয় ওয়ার্নারের হাতে। বাড়তি সেই ক্যাপ নিয়েই আজ সিডনিতে হাজির হয়েছেন তিনি।

এর আগে, মেলবোর্ন টেস্ট শেষ করে সিডনিতে যাওয়ার পথে হারিয়ে যায় ওয়ার্নারের ক্যাপ। ইনস্টাগ্রামে ক্যাপ ফিরিয়ে দেওয়ার আবেদন জানিয়ে ওয়ার্নার বলেছেন, ‘এটা আমার শেষ অবলম্বন। কিন্তু আমার যে ব্যাগপ্যাকে ব্যাগি গ্রিন ছিল, লাগেজ থেকে সেটা নিয়ে নেওয়া হয়েছে। কয়েক দিন আগে ওটা মেলবোর্ন বিমানবন্দর থেকে সিডনিতে যায়। এটার সঙ্গে আমার আবেগ জড়িত। এটা এমন একটি কিছু যা আমি ফিরে পেতে চাই।’

ম্যাচের আগে ফক্স ক্রিকেটের সামনে আরও একবার ক্যাপ ফেরত পাওয়ার আকুতি জানান ওয়ার্নার, ‘এখনো ক্যাপ খুঁজে পাইনি। আপনি যদি আমার ব্যাকপ্যাক পেয়ে থাকেন, আমি আপনাকে আমার ব্যাকপ্যাক দিয়ে দিব। আমি শুধু ওই ব্যাগি গ্রিনসগুলোই ফেরত চাই, প্লিজ।’

অস্ট্রেলিয়ার এই ওপেনারের সঙ্গে ঘটে যাওয়া এমন কাণ্ডে তদন্তের আহ্বান করেছেন প্রতিপক্ষ অধিনায়ক শান মাসুদও। এমনকি দেশের সেরা গোয়েন্দা দিয়ে ক্যাপ খুঁজে বের করার পরামর্শ দিয়েছেন তিনি।

ওয়ার্নারের প্রতি শুভকামনা জানিয়ে তিনি বলেছিলেন, ‘অস্ট্রেলিয়ান সরকারের পক্ষ থেকে সারা দেশে খোঁজা উচিত। এটা খুঁজে পেতে সেরা গোয়েন্দার প্রয়োজন হতে পারে। তিনি (ওয়ার্নার) খেলাটার বড় এক দূত। অবিশ্বাস্য ক্যারিয়ারের জন্য সব সম্মান ও উদ্‌যাপন তার প্রাপ্য। আশা করছি, তারা এটা খুঁজে পাবে। যেকোনো ক্রিকেটারের জন্য এটা মূল্যবান এবং আশা করছি ডেভিড ওয়ার্নার ব্যাগি গ্রিন ফিরে পাবেন।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...