| ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

আইপিএলে এই ২ দলের প্রস্তাব ফিরিয়ে দিয়ে যে ভুল করছেন তাসকিন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ০২ ১৮:৪৫:৩৮
আইপিএলে এই ২ দলের প্রস্তাব ফিরিয়ে দিয়ে যে ভুল করছেন তাসকিন

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে প্রাথমিকভাবে নাম লেখান তাসকিন আহমেদ। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আপত্তির কারণে নিলামের আগে নাম মুছে ফেলেন এই পেসার। নিলামে নাম থাকলে তাসকিনের দল প্রায় জিতত।

এবারের আসরে খেলার জন্য দুটি ফ্র্যাঞ্চাইজি থেকে তাসকিনের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংস এই পেসারকে দলে ভেড়াতে চেয়েছিল বলে তিনি নিজেই জানিয়েছেন। তবে বিসিবির আপত্তিতে শেষ পর্যন্ত কোনো দলের সঙ্গেই চুক্তি করেননি তিনি।

ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে পারাটা যেকোনো ক্রিকেটারের জন্যই আশার। বিশেষ করে আর্থিক দিক বিবেচনা করলে জাতীয় দলের চেয়েও বেশি আয়ের সু্যোগ থাকে এসব লিগে। তাসকিনের মতো একজন ক্রিকেটারের জন্য সেই সুযোগ হাতছাড়া করাটা আর্থিকভাবে ক্ষতিরই বটে।

আইপিএলে না খেলতে পারা প্রসঙ্গে তাসকিন বলেন, 'এ নিয়ে তিনবার সুযোগ এলো (আইপিএলে), এবারও মিস হলো। একটু খারাপ লাগে কারণ খেলোয়াড় হিসেবে সবারই ইচ্ছে সব ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে অংশগ্রহণ করার। শুধু আইপিএল না, বিভিন্ন লিগ থেকেই অফার আসে।'

বাংলাদেশের অন্যান্য পেসারের মতোই তাসকিনেরও চোটের প্রবণতা আছে। তাছাড়া বাংলাদেশের বর্তমান পেস বিভাগের মূল দায়িত্ব তার কাঁধেই। চোট আর জাতীয় দলের খেলা সবমিলিয়ে তার জন্য আইপিএলের মতো দীর্ঘ সময়ের আসরে খেলাটা চ্যালেঞ্জিংই।

তাসকিন বলেন, ‘বোর্ড আসলে ছাড়পত্র দিতে চায় না বিভিন্ন কারণে। খেলাও থাকে, স্বাস্থ্যের ইস্যু আছে। এবারও বোর্ডের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে বিবেচনা করবে। কিন্তু অবশ্যই ভালো লাগে না এরকম ফ্র্যাঞ্চাইজিগুলো মিস করতে। সবারই খেলার ইচ্ছে, আমারও। একই রকম আশা নিয়ে আছি যে ভবিষ্যতে আবার হবে।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...