| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বছরের সেরা গোলদাতার পুরস্কার পাচ্ছেন রোনালদো

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ০২ ১৫:১০:১৭
বছরের সেরা গোলদাতার পুরস্কার পাচ্ছেন রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদোর বয়স ৩৮ বছর। কিন্তু সে যেভাবে খেলছে, তাতে মনে হচ্ছে একজন তরুণ ফুটবলার মাঠে নামছেন। তার অভিনয় সবার ঈর্ষার কারণ। সম্প্রতি তিনি জানিয়েছেন, আন্তর্জাতিক ফুটবলে তিনি আড়াইশো ম্যাচ খেলতে চান। আগামী বিশ্বকাপে খেলতে হবে রোনালদোকে।

তবে তার আগে তিনি যা করছেন তা এক কথায় অবিশ্বাস্য। বিদায়ী মৌসুমে তিনি হয়েছেন বিশ্বের সর্বোচ্চ গোলদাতা। পর্তুগাল ও আল নাসরের হয়ে করেছেন মোট ৫৪টি গোল। আর দুর্দান্ত এমন পারফরম্যান্সের পুরস্কারও হাতেনাতে পেয়েছেন পাঁচবারের ব্যালন ডি অরজয়ী। সেটিও আবার নতুন বছরের প্রথম দিনেই।

গত সোমবার (১ জানুয়ারি) ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিসটিকস (আইএফএফএইচএস) ২০২৩ সালের সেরা গোলদাতা হিসেবে পর্তুগালের অধিনায়কের নাম ঘোষণা করে।

এর আগেও পাঁচবার এই সংস্থাটির জরিপে সেরা গোলদাতার পুরস্কার জিতেছেন সিআরসেভেন। সব মিলিয়ে আইএফএফএইচএসের এবারের পুরস্কারটি তার নবম। এ পুরস্কার জয়ের পথে তিনি পেছনে ফেলেছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে ও ইংল্যান্ডের হ্যারি কেইনকে। জাতীয় দল ও ক্লাবের হয়ে ৫২ গোল নিয়ে যৌথভাবে দুজনই গোলের তালিকায় দুইয়ে।

তবে পুরস্কারের তালিকায় দুইয়ে এমবাপ্পে। বিদায়ী বছর ফ্রান্সের হয়ে ইংল্যান্ড অধিনায়ক কেইনের (৯) চেয়ে ১ গোল বেশি করায় এগিয়ে ২০২২ সালের সেরা গোলদাতার পুরস্কারজয়ী এমবাপ্পে (১০)। কিন্তু ক্যারিয়ারের চূড়ায় থাকলেও এমবাপ্পে-কেইন গোধূলিলগ্নে থাকা রোনালদোকে ছাড়িয়ে যেতে পারেননি।

অন্যদিকে রোনালদোর চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি জায়গা পেয়েছেন তালিকার ৫২ নম্বরে। তিনি গেল বছর মাত্র ২৮ গোল করেছিলেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...