আর্জেন্টিনায় ফুটবলে বাংলাদেশের জয়
অনেকে বিশ্বকাপকে পৃথিবীর সবচেয়ে বড় প্রদর্শনী বলছেন। ফিফা বিশ্বকাপ পুরো বিশ্বকে একত্রিত করার একটি দুর্দান্ত সুযোগ। ফুটবলের এই ধাক্কা কতটা কার্যকর তার নতুন উদাহরণ দেখল বাংলাদেশ ও আর্জেন্টিনা। লাতিন আমেরিকার দেশ বাংলাদেশের উন্মাদনার খবর ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। আর্জেন্টিনাও তার সম্ভাবনা অনুযায়ী সেই ভালোবাসার প্রতিদান দিয়েছে।
কখনো বিশ্বকাপ জেতা এমিলিয়ানো মার্টিনেজ নিজে বাংলাদেশ আসতে চেয়েছেন। কখনোবা আর্জেন্টিনার লিগে দেখানো হয়েছে বাংলাদেশের পতাকা। আবার বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়াকে নিজেদের করে নিয়েছে আর্জেন্টাইন ক্লাব সোল দে মায়ো। এমনকি বাংলাদেশকে ভালোবেসে রাতারাতি জন্ম নিয়েছে নতুন এক দল ‘ক্লাব দেপোর্তিভো বাংলাদেশ।’
নিজেদের প্রথম অফিসিয়াল ম্যাচে জয়ও পেয়েছে তারা। আল-হাজ্ব দলের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ৩-২ গোলের জয় তুলে নিয়েছে আর্জেন্টাইন ফুটবলের বাংলাদেশি ক্লাবটি।
ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধেও খুব একটা সুবিধা করতে পারেনি ক্লাব দেপোর্তিভো বাংলাদেশ। ৬৯ মিনিটের মধ্যে ২-০ গোলে পিছিয়ে যায় ক্লাবটি। কিন্তু সেখান থেকেই ঘুরে দাঁড়ানোর শুরু। ৭২ মিনিটে এক গোল শোধ করে দেপোর্তিভো বাংলাদেশ। এরপর আরও বেশি আক্রমণ শাণায় দলটি। সেখান থেকেই আসে দুই গোল। ম্যাচের অন্তিম সময়ে নিশ্চিত হয় ৩-২ গোলের জয়।
২০২২ সালে কাতার বিশ্বকাপের পরপরই জন্ম নেয় ক্লাব দেপোর্তিভো বাংলাদেশ। এখনো দলটি ব্যস্ত ফুটবলার বাছাইয়ের প্রক্রিয়ায়। তাদের পরবর্তী লক্ষ্য বুয়েন্স আয়ার্সের অ্যামেচার লিগ মার্সেদিনায় অংশ নেওয়া। যদিও ক্লাব প্রেসিডেন্টের লক্ষ্য অতিদ্রুত আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের কোনো টুর্নামেন্টে নাম নিবন্ধন করা।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- পে-স্কেলের গেজেট প্রকাশের আল্টিমেটাম, ২ অক্টোবর পদযাত্রা
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- শনিবার যেসব এলাকায় ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- দেশে আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের দাম
- মন্ত্রিসভায় নতুন ছয়জন, কে পাচ্ছেন কোন মন্ত্রণালয়?
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সারা দেশে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
- এইচএসসি ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা
- তারেক রহমানের ভারত সফর নিয়ে হঠাৎ বিবৃতি প্রত্যাহার
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- সালমান শাহ মামলা: ডিপজল-ডলি জহুরকে নিয়ে নীলার দাবি
