| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

নতুন সমস্যায় কলকাতা, যা চান গম্ভীর

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ০১ ২২:০২:০৮
নতুন সমস্যায় কলকাতা, যা চান গম্ভীর

আইপিএলের নিলামে আফগান স্পিনার মুজিব উর রহমানকে ২ কোটি রুপিতে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু আফগানিস্তান ক্রিকেট অ্যাসোসিয়েশন তাকে কোনো বিদেশি লিগে খেলার অনুমতি দেয়নি। খবর পাওয়ার পর, বিগ ব্যাশে মুজিবকে তার দল মেলবোর্ন রেনেগেডস প্রাথমিক একাদশ থেকে বাদ দেয়। কেকেআরকেও কি একই সিদ্ধান্ত নিতে হবে?

২০২৪ সালে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে সই করতে চাননি মুজিব। তিনি ছাড়া ফজ়লহক ফারুকি ও নবীন উল হকও একই সিদ্ধান্ত নিয়েছেন। সেই সিদ্ধান্ত মেনে নিলেও আফগানিস্তান ক্রিকেট বোর্ড তাঁদের বিদেশের লিগে খেলার অনুমতি দেয়নি।

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তের কথা জানার পরে প্রথমে মেলবোর্ন জানিয়েছিল, তাদের কাছে কোনও বিজ্ঞপ্তি আসেনি। তাই বিগ ব্যাশের বাকি মরসুমে মুজিবের পাশে থাকবে দল। কিন্তু সোমবার একটি নতুন বিবৃতি দিয়ে মেলবোর্ন জানায়, আফগানিস্তান বোর্ডের বিজ্ঞপ্তি তারা পেয়েছে। মুজিবকে পাওয়া যাবে না। সেই কারণে তাকে দলের বাইরে রাখা হয়েছে। কত দিনের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা অবশ্য জানায়নি মেলবোর্ন।

আইপিএলে মুজিবকে নিয়ে চাপে রয়েছে কেকেআরও। আফগান স্পিনারকে পাওয়া যাবে কি না তা নিয়ে সংশয় রয়েছে। যদি গোটা মরসুমেই মুজিবকে খেলানো না যায় তা হলে পরিবর্ত কোনও ক্রিকেটারকে নিতে পারে তারা। সেই বিষয়ে ভাবনাচিন্তা শুরু করলেও এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেয়নি কেকেআর।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...