| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

৫ বছর পরে ভবিষ্যৎ ক্রিকেটের তারকা যারা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ডিসেম্বর ৩০ ১৮:৪৪:০১
৫ বছর পরে ভবিষ্যৎ ক্রিকেটের তারকা যারা

গত বিশ্বকাপের সবচেয়ে বড় চমক ছিলেন রচিন রবীন্দ্র। নিউজিল্যান্ডের এই অলরাউন্ডার ব্যাট-বলে তার বহুমুখী প্রতিভা দিয়ে সবার নজর কেড়েছেন। অন্যদিকে, বিশ্বকাপে ভারতের হয়ে তেমন কিছু করতে পারেননি শুভমান গিল। কিন্তু বছরজুড়েই তার ব্যাট রানের উৎস। এই দুই তরুণ তারকাকে ভবিষ্যৎ তারকা বলে মনে করেন নাসের হোসেন।

এ বছর ৪৭ ম্যাচে ৪৮.৩১ গড়ে ২ হাজার ১২৬ রান করেছেন গিল। যেখানে সাতটি সেঞ্চুরির সঙ্গে ১০টি হাফ সেঞ্চুরি করেছেন এই ওপেনার। আরো একটা পরিসংখ্যান তার ফর্মের চিত্রটা স্পষ্ট করবে, তিন ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে এ বছর বিশ্বের সর্বোচ্চ রান সংগ্রহক তিনি।

গিল প্রসঙ্গে নাসের বলেন, ‘আমি শুবমান গিলের কথা বলব। আমার মনে হয় তার ২০২৩ সালের বেশিরভাগ সময় খুব ভালো কেটেছে। অন্য প্রান্তে রোহিত শর্মার কাছ থেকে সে নিশ্চই অনেক কিছু শিখেছে। তাকে একটু একটু করে এবং তার ফর্ম ফিরে আসতে দেখা গিয়েছে। সে একজন সুপার ট্যালেন্টেড প্লেয়ার এবং সে আগামী কয়েক বছর ধরে ভারতের জন্য পরবর্তী সেনসেশন হতে চলেছে। আশা করি, তার ২০২৪ সালটা আরও ভালো ভাবে কাটবে।’

এদিকে বিশ্বকাপে দুর্দান্ত ছিলেন রাচিন। ১০ ম্যাচে ১০৬.৪৪ গড়ে করেছেন ৫৭৮ রান। আসরে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সেরা চারে ছিলেন এই তরুণ ওপেনার। পাশপাশি দলের প্রোয়জনে বল হাতেও অবদান রাখতে পারেন এই অলরাউন্ডার।

নাসের বলেন, ‘যে মানুষটি বিশ্বকাপে আলোকিত করেছিল সে হলো রচিন রবীন্দ্র। বিশ্বকাপে যাওয়ার আগে, আমি তাকে ইংল্যান্ডে কিছুটা দেখেছিলাম। সে লর্ডসে নেমে অর্ডারটি ভেঙে দিয়েছিলেন। আমি ভেবেছিলাম সে খেলতে পারবে। যখন তাকে অর্ডারের শীর্ষে সুযোগ দেয়া হয়েছিল, সে এটি করে দেখিয়েছিল। আশা করি, সে তার অগ্রগতি চালিয়ে যেতে পারবে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...