| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

টেস্টে বাউন্ডারি নো বল ছাড়াই এক বলে পাঁচ রান (ভিডিও)

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ডিসেম্বর ২৯ ২০:৩১:২৩
টেস্টে বাউন্ডারি নো বল ছাড়াই এক বলে পাঁচ রান (ভিডিও)

শুক্রবার দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতে নেয় অস্ট্রেলিয়া। সেই ম্যাচের চতুর্থ দিনে বাউন্ডারি বা নো বলের সাহায্য ছাড়াই এক বলে পাঁচ রান করে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা। হিসাবে

শুক্রবার দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতে নেয় অস্ট্রেলিয়া। সেই ম্যাচে চতুর্থ দিনে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। কোনো বাউন্ডারি বা নো বলের সাহায্য ছাড়াই এক বলে পাঁচ রান তোলেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা। ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের সময়।

সেই সময় ক্রিজে ছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স এবং উইকেটকিপার অ্যালেক্স ক্যারে। আমের জামালের একটি বল পয়েন্টে মেরে দু’রান নেন কামিন্স। কিন্তু ফিল্ডারের ছোড়া বল নন-স্ট্রাইকারের প্রান্তে থাকা বোলার জামাল ধরতে পারেননি। আর কোনও ফিল্ডারও বলটি থামাতে পারেননি।

সেই বল বাউন্ডারির দিকে যেতে থাকে। পিছনে ছুটতে থাকেন পাকিস্তানের ক্রিকেটার ইমাম উল-হক। বাউন্ডারি হওয়ার আগে কোনও মতে বলটি আটকে ছুড়ে দেন তিনি। তত ক্ষণে দৌড়ে আরও তিনটি রান নিয়ে নেন কামিন্স এবং ক্যারে। অর্থাৎ এক বলে স্রেফ দৌড়েই পাঁচ রান নিয়ে নেন কামিন্স। পাকিস্তানের ফিল্ডারদের ব্যর্থতা এই ঘটনায় আরও এক বার প্রকাশ্যে এসেছে।

ইনিংসে হারের পরেই রোহিতদের জন্য ভাল খবর, দ্বিতীয় টেস্টে ভারতীয় দলে ফিরতে পারেন অলরাউন্ডারশুধু ব্যাট হাতে নয়, বল হাতেও দারুণ খেলেছেন কামিন্স। দ্বিতীয় ইনিংসেও তিনি পাঁচ উইকেট নেন। ম্যাচে মোট ১০ উইকেট নিয়েছেন তিনি। অস্ট্রেলিয়া জিতেছে ৭৯ রানে। জয়ের জন্য ৩১৭ রান তাড়া করতে নেমে পাকিস্তান শেষ হয়ে যায় ২৩৭ রানেই।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...