বাংলাদেশী বোলিংদের নিয়ে যা বললেন সেইফার্ট
নিউজিল্যান্ডের মাটিতে প্রথম সিরিজ জয়ের সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি প্রবল বৃষ্টিতে ভেসে যায়। ১১ তম ওভারের সময়, ম্যাচটি বৃষ্টিতে আঘাত করে। স্বাগতিক কিউইরা তখন ২ উইকেটে ৭২ রান করে। পরবর্তীতে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। এর আগে কিউইদের ব্যাটিংয়ের হাল ধরেন টাইগার লেগ স্পিনার রিশাদ হোসেন। পরে তার প্রশংসা করেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান টিম সেফার্ট।
এদিন (শুক্রবার) আগে ব্যাট করতে নেমে শুরুতেই ফিন এলেনের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় স্বাগতিকরা। শুরুর সেই ধাক্কা সামাল দেন ড্যারিল মিচেল ও সেইফার্ট। মিচেল দেখে-শুনে খেললেও, তাণ্ডব শুরু করেন সেইফার্ট। পরবর্তীতে তানজিম হাসান সাকিবের বলে ২৩ বলে ৪৩ রান সেইফার্ট ফেরায় লড়াইয়ে ফেরে বাংলাদেশও। এরপরই রিশাদের ঝলক শুরু। উইকেট না পেলেও তিনি নিয়ন্ত্রিত বোলিং করেছেন।
ম্যাচ শেষে রিশাদকে নিয়ে সেইফার্ট বলেন, ‘সে ভালো বোলিং করেছে। এমনভাবে বোলিং করছিল যেন বাতাসের কারণে সুবিধা পায়। বৃষ্টির আগে আজ বেশ বাতাস ছিল। তাই সামনের দিকে খেলা অবশ্যই অনেক কঠিন হয়ে পড়ে। অবশ্যই সীমানা (বাউন্ডারি) ঠিকঠাকই ছিল। তাই জায়গা অনুযায়ী বোলিং করতে পারায় সে (রিশাদ) দারুণ করেছে। তবে আমার মনে হয় ছেলেরা ঠিকমতোই খেলেছে। সবমিলিয়ে কৃতিত্ব দিতেই হবে তাকে। প্রথম দুই ওভারে সে অসাধারণ বোলিং করেছে।’
পাওয়ার-প্লের পর নিউজিল্যান্ডের ইনিংসের লাগাম টেনে ধরেন লেগ স্পিনার রিশাদ হোসেন। কোনো উইকেট না পেলেও ৩ ওভারে ৯টি ডট বলের সাহায্যে মাত্র ১০ রান দেন। খেলা শুরু হলে রিশাদের বোলিংয়ের কারণে বিপদে পড়তে হতো স্বাগতিকদের। কারণ, দৈর্ঘ্য কমে ৫ ওভারের ম্যাচ হলে ৪৬ রান করতে হতো বাংলাদেশকে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
