| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

এক নজরে দেখেনিন ২০২৪ সালে বাংলাদেশের যত খেলা

খেলাধুলা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ডিসেম্বর ২৯ ১৬:০১:৩৬
এক নজরে দেখেনিন ২০২৪ সালে বাংলাদেশের যত খেলা

চলতি বছরে বেশ ব্যস্ততার মধ্য দিয়ে সময় কাটিয়েছে বাংলাদেশ দল। দ্বিপাক্ষিক সিরিজ ছাড়াও ওয়ানডে বিশ্বকাপ ও এশিয়া কাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে অংশ নেয় লাল-সবুজের প্রতিনিধিরা।

বছরের শেষ দিনেও মাঠে নামবে শান্ত-লিটনরা। তবে বছর শেষেও ব্যস্ততা ফুরোচ্ছে না টাইগারদের। বরং ২০২৪ সালে আরও বেশি ব্যস্ততা নিয়ে অপেক্ষা করছে লাল-সবুজে শিবিরে।

বছরের শুরুতেই মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হওয়া দেশের সবচেয়ে জনপ্রিয় ও ব্যয়বহুল ঘরোয়া আসরের পর্দা নামবে পহেলা মার্চ।

বিপিএল শেষ হওয়ার আগেই ঢাকায় পা রাখবে শ্রীলঙ্কা। বাংলাদেশ সফরে ২ টেস্ট, ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি খেলবে লঙ্কানরা।

এপ্রিলে লাল-সবুজেরা খেলবে জিম্বাবুয়ের বিপক্ষে। রোডেশিয়ানদের বিপক্ষে হোম সিরিজে ২ টেস্টের পাশাপাশি ৫ টি-টোয়েন্টি ম্যাচ খেলবে শান্ত বাহিনী।

জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। আইসিসি র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে এই মেগা আসরে অংশ নিচ্ছে টাইগাররা।

জুলাই-আগস্টে আফগানিস্তানের বিপক্ষে আছে পূর্ণাঙ্গ সিরিজ। এই সফরে সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল। পাশাপাশি দুই ম্যাচের একটি টেস্ট সিরিজও রয়েছে।

আগস্ট-সেপ্টেম্বরে পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে লাল-সবুজেরা। এই সফরে কোনো ওয়ানডে বা টি-টোয়েন্টি নেই।

সেপ্টেম্বর-অক্টোবরে ভারত সফরে দুই টেস্টের পাশাপাশি ৩ ম্যাচের ওয়ানডে সিরিজও খেলবে টাইগাররা।

অক্টোবর-নভেম্বরে হোম ভেন্যুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে লাল-সবুজেরা। এরপর নভেম্বর-ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফর করবে বাংলাদেশ। এই সফরে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে দুই দল।

জানুয়ারি-মার্চ ২০২৪ :বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)

মার্চ ২০২৪ :শ্রীলঙ্কার বিপক্ষে হোম ভেন্যুতে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি

এপ্রিল ২০২৪ :ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্ট ও পাঁচটি টি-টোয়েন্টি

জুন ২০২৪ :টি-টোয়েন্টি বিশ্বকাপের স্লট

জুলাই ২০২৪ :আফগানিস্তানের বিপক্ষে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি

আগস্ট ২০২৪ :পাকিস্তান সফরে দুটি টেস্ট

সেপ্টেম্বর ২০২৪ :ভারত সফরে দুটি টেস্টের সঙ্গে তিনটি ওয়ানডে

অক্টোবর ২০২৪ :ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টেস্ট

নভেম্বর-ডিসেম্বর ২০২৪ :ওয়েস্ট ইন্ডিজ সফরে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...