শুরুতেই কিউই শিবিরে আঘাত হেনেছেন টাইগার পেসার শরিফুল ইসলাম
ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ডিসেম্বর ২৯ ১২:২৮:৩৯
সিরিজ জয়ের মিশনে নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারে আক্রমণে এসেই কিউই শিবিরে আঘাত হেনেছেন টাইগার পেসার শরিফুল ইসলাম।কিউই শিবিরে শুরুতেই শরিফুলের থাবা
শুক্রবার (২৯ ডিসেম্বর) মাউন্ট মঙ্গানুইয়ে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ব্ল্যাকক্যাপদের সংগ্রহ ১২ রান।
