| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

পুরো দেশ সৌম্যর বিরোধী ছিল, হাথুরুসিংহে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ডিসেম্বর ২৬ ২২:২৮:৪৭
পুরো দেশ সৌম্যর বিরোধী ছিল, হাথুরুসিংহে

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগে সৌম্য সরকারকে নিয়ে আলোচনাটা ছিল এক ধরনের। আলোচনা নয়, বলা ভালো সমালোচনা। কিন্তু নেপিয়ারে দ্বিতীয় ওয়ানডেতে ১৬৯ রানের দারুণ ইনিংসে সমালোচনায় আপাতত বিরতি টানতে পেরেছেন সৌম্য। বাঁহাতি ওপেনারকে নিয়ে আলোচনা অবশ্য থামছে না।

থামার কথাও নয়। অমিত প্রতিভা নিয়ে বাংলাদেশ দলে এলেও এখন ৩০ বছর বয়সেও সৌম্য যে বাংলাদেশ দলে আসছেন আর যাচ্ছেন! বাংলাদেশ সময় আগামীকাল দুপুর ১২টা ১০ মিনিটে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন টি-টোয়েন্টির সিরিজের প্রথম ম্যাচে নামছে বাংলাদেশ, তার আগে আজ বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহের সংবাদ সম্মেলনের একটা বড় অংশজুড়েও থাকল সৌম্যকে নিয়ে আলোচনা।

সৌম্যকে নিয়ে হাথুরুর ভাবনা জানতে চাওয়া হয়েছিল সংবাদ সম্মেলনে। বাংলাদেশ কোচ প্রশংসায় ভাসালেন সৌম্যকে, ‘জানতাম, ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো ইনিংস খেলার সামর্থ্য ওর আছে। সেটাই করে দেখিয়েছে ও। সব সময়ই বলি, ক্লাস ইজ পার্মানেন্ট। ফর্ম তো অনেক কারণেই এদিক-সেদিক হতে পারে। বিশেষ করে খেলোয়াড়ের মাথায় কী চলছে, সেটা একটা বড় ব্যাপার হয়ে দাঁড়ায়।’ তা সৌম্যর মাথাটা কেমন এখন? হাথুরুর উত্তর, ‘ওর মাথা একেবারে পরিষ্কার।’

সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাটে-বলে জঘন্য পারফরম্যান্সের পর দলে সৌম্যর জায়গা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। জায়গা নিয়ে প্রশ্ন কী, সৌম্য দলে জায়গা পাওয়ার মতো কী-ই বা এমন করেছেন, সে প্রশ্নও যৌক্তিকভাবে উঠেছে। দ্বিতীয় প্রশ্নটা অবশ্য কোনো অবস্থাতেই বাদ যাওয়ার মতো নয়, তবে দ্বিতীয় ম্যাচে ১৬৯ রানের পর তৃতীয় ম্যাচে বাংলাদেশের ইতিহাস গড়া জয়ের পথে সৌম্যর ১৮ রানে ৩ উইকেট প্রথম প্রশ্নটা আপাতত বন্ধ করে দিয়েছে।

এই যে সৌম্যর ব্যাটে-বলে প্রত্যাবর্তন, এর পেছনে হাথুরুসিংহের ‘অবদান’ নিয়ে নেতিবাচক অনেক কথা, অনেক ট্রলই হয়েছে। তা ট্রল একপাশে রেখে আসলেই সৌম্যর ফর্মে ফেরার পেছনে হাথুরুর অবদান কতটা? সে প্রশ্নেও সৌম্যকেই যত কৃতিত্ব দিলেন বাংলাদেশ কোচ, ‘আমি ওকে ফেরাইনি, ও নিজেই নিজেকে ফিরিয়েছে। দ্বিতীয় ওয়ানডেটা সৌম্যর জন্য ‘ডু অর ডাই’ ছিল। সেখানে ভালো খেলাই প্রমাণ করে, ওর মনের জোর কতটা! ও জানত, পুরো দেশ ওর বিপক্ষে ছিল। ও ব্যর্থ হলে কী হতো আমাদের জানা নেই। আমরা শুধু এতটুকুই করেছি যে, ওর ওপর বিশ্বাস রেখেছি, আত্মবিশ্বাস জুগিয়েছি, পুরো দল ওর পাশে দাঁড়িয়েছে।’

ওয়ানডেতে ফর্মে ফেরা সৌম্যকে টি-টোয়েন্টিতেও একই রূপে দেখতে না পাওয়ার কোনো কারণ দেখেন না হাথুরুসিংহে। আর বাংলাদেশ? ওয়ানডের ফর্মটা টি-টোয়েন্টিতে থাকবে? সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডকে ওয়ানডেতে হারানোর স্বাদ প্রথমবার পেয়েছে বাংলাদেশ, তা টি-টোয়েন্টিতেও তো নিউজিল্যান্ডকে তাদের মাঠে ৯ ম্যাচে কখনো হারানো যায়নি!

হাথুরুসিংহে বললেন, ‘কাজটা কঠিন তো বটেই! আমরা আমাদের রেকর্ডটা জানি। এখানে একটি টি-টোয়েন্টিও জিতিনি। ওয়ানডেতেও রেকর্ডটা এমনই ছিল।’

নিউজিল্যান্ডের বিপক্ষে আগামীকাল শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজের বাড়তি গুরুত্ব, এই সিরিজ দিয়েই আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের পথে চলতে শুরু করবে বাংলাদেশ। হাথুরুসিংহেই বললেন, এই সিরিজসহ বিশ্বকাপের আগের ১১ টি-টোয়েন্টি আর বিপিএল দিয়েই বিশ্বকাপের দল গড়ার চেষ্টা করবেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৬০ মিনিটের খেলা শেষ, বার্সেলোনা বনাম ভিয়ারিয়াল: Live দেখুন এখানে

৬০ মিনিটের খেলা শেষ, বার্সেলোনা বনাম ভিয়ারিয়াল: Live দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: স্প্যানিশ লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে শুরুতেই বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। ম্যাচের প্রথম সাত ...

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। টুর্নামেন্টে প্রথম ...