| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

আইসিসির র‍্যাঙ্কিংয়ে সুখবর পেল ফারজানা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ডিসেম্বর ২৬ ১৮:৪১:৪৬
আইসিসির র‍্যাঙ্কিংয়ে সুখবর পেল ফারজানা

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১০২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ফারজানা হক। সেই পারফরম্যান্সের মাধ্যমে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ারের সেরা অবস্থানে উঠেছেন বাংলাদেশের এই ব্যাটসম্যান। আজ প্রকাশিত সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে ফারজানা দুই ধাপ উপরে উঠে ১৩ নম্বরে উঠেছে। আইসিসি নারী র‍্যাঙ্কিংয়ে এটি বাংলাদেশের ব্যাটসম্যানদের সর্বোচ্চ অবস্থান। ফারজানা ছাড়া আর কেউ এখন পর্যন্ত সেরা ২০-এ ঢুকতে পারেননি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের সিরিজটা হেরেছে বাংলাদেশ। ওই সিরিজের পারফরম্যান্স দিয়ে এগিয়েছেন বাংলাদেশের লেগ স্পিনার রাবেয়া খান। চার ধাপ এগিয়ে ৫২ নম্বরে উঠেছেন রাবেয়া। অলরাউন্ডার রিতু মনি এগিয়েছেন দুই বিভাগেই। ব্যাটিংয়ে আট ধাপ এগিয়ে উঠেছেন ৬৮তম স্থানে, বোলিংয়ে চার ধাপ এগিয়ে উঠেছেন ৯০-এ।

সিরিজের শেষ ম্যাচে সেঞ্চুরি করা দক্ষিণ আফ্রিকান ব্যাটার তাজমিন ব্রিটস ৩২ ধাপ এগিয়ে ৪১ নম্বরে উঠেছেন। সেই ম্যাচের আরেক সেঞ্চুরিয়ান লরা ভলভার্ট আগের মতোই ৪ নম্বরে আছেন। শেষ দুই ম্যাচে ৫০ ও ১১৮ রান করা আনিকা বোশ ৭১ ধাপ এগিয়ে উঠেছেন ৭০ নম্বরে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...