| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

এই কারণে বিসিবি থেকে আইপিএল খেলার অনুমতি পায়নি তাসকিন-শরিফুল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ডিসেম্বর ২৪ ১৮:৪৭:১০
এই কারণে বিসিবি থেকে আইপিএল খেলার অনুমতি পায়নি তাসকিন-শরিফুল

বাংলাদেশের মোস্তাফিজুর রহমান আইপিএলে দল সুযোগ পেলেও শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে নেন পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। মূলত, বিসিবি তাকে আইপিএল খেলতে দেয়নি। বিসিবি পরিচালক জালাল ইউনুস ব্যাখ্যা করেছেন কেন মোস্তাফিজকে অনুমতি দেওয়া হয়েছিল কিন্তু বাকি দুই পেসারকে আইপিএলে খেলতে দেওয়া হয়নি।

বিসিবির এই পরিচালক জানান, তাসকিন ও শরিফুল ইনজুরিপ্রবণ হওয়ায় তাদের আইপিএল খেলার অনুমতি দেয়া হয়নি। রোববার (২৪ ডিসেম্বর) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জালাল ইউনুস বলেন, ‘তাসকিন এখনও প্র্যাকটিস করছে। সে অলমোস্ট ফিট। আমাদের এই দুইজন (তাসকিন-শরিফুল) ইনজুরিপ্রবণ প্লেয়ার। শরিফুল ফিট থাকলেও তার ইনজুরি প্রবণতা আছে। আইপিএল খেলতে গেলে টানা খেলায় ইনজুরিতে পড়ার সম্ভাবনা আছে। তাই বিসিবি অনুমতি দেয়নি।’

এর আগে, গত ১৯ ডিসেম্বর ২ কোটি রুপিতে চেন্নাই সুপার কিংস বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজকে দলে নেয়। দিনের শেষ সেট এক্সিলারেটেড রাউন্ড থেকে দল পেয়েছিলেন তিনি। বাংলাদেশি এই পেসারের ভিত্তি মূল্য ছিল ২ কোটি টাকা। ফিজকে পেতে নিলামের শুরুতেই বিট করে চেন্নাই। বাকি দলগুলো আগ্রহ না দেখানোয় ভিত্তিমূল্যেই মোস্তাফিজকে পেয়ে যায় মহেন্দ্র সিং ধোনির দল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...