| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

খেলাধুলা আর সংসদ সদস্য এক পথ নয় মাশরাফি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ডিসেম্বর ২৪ ১৮:১০:৩৫
খেলাধুলা আর সংসদ সদস্য এক পথ নয় মাশরাফি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রার্থী মাশরাফি বিন মর্তুজা বলেছেন, ‘বিগত পাঁচ বছর এলাকার জন্য কাজ করেছি। অনেক প্রতিকূলতা গিয়েছে। করোনার মতো মহামারি গিয়েছে। অর্থনৈতিক মন্দা সারা পৃথিবীতে চলছে। সব কিছুর ভিতর দিয়ে পাঁচটি বছর গিয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এতো কঠিন সময় দারুণভাবে পার করেছি।’

জাতীয় দলের সাবেক এই অধিনায়ক আরও মনে করেন, খেলাধুলার সঙ্গে সংসদ সদস্য পদ মেলানোর কোনো সুযোগ নেই। রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে মাশরাফি অপর এক প্রশ্নের জবাবে আরো বলেন, ‘খেলাধুলা তো আমার রক্তের সঙ্গে মিশে রয়েছে।

আমার পরিচয় খেলাধুলা দিয়ে। আমি মনে করি না খেলাধুলার সাথে সংসদ সদস্য মেলানোর কোনো সুযোগ আছে। অবশ্যই আমি যতদিন বেঁচে থাকবো খেলাধুলার সঙ্গে থাকবো।’ এর আগে, মাশরাফি তার আসনের নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করেন।

এসময় নড়াইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম নবী, শ্রম বিষয়ক সম্পাদক জহিরুল হক, নড়াইল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অচিন কুমার চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...