| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

যে কারণে এ বার আইপিএলে অনিশ্চিত হার্দিক

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ডিসেম্বর ২৪ ১৪:৩৮:৫৯
যে কারণে এ বার আইপিএলে অনিশ্চিত হার্দিক

দু’ হার্দিক ২৪ ঘণ্টা আগেই জানা গিয়েছে, চোটের কারণে আইপিএল না-ও খেলতে পারেন সূর্যকুমার যাদব। এ বার আরও একটি ধাক্কার খবর মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে। কয়েক দিন আগেই অধিনায়ক হিসাবে হার্দিক পাণ্ড্যের নাম ঘোষণা করেছে মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু চোটের কারণে হয়তো সামনের মরসুমে আইপিএল খেলতেই পারবেন না হার্দিক।

একটি সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, বিশ্বকাপে পাওয়া গোড়ালির চোট এখনও সারেনি হার্দিকের। সেই কারণে বিশ্বকাপের পর থেকে আর ভারতীয় জার্সিতে দেখা যায়নি তাঁকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় ও দক্ষিণ আফ্রিকা সফরে নেওয়া হয়নি তাঁকে। জানুয়ারি মাসে আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়েও হয়তো খেলতে পারবেন না হার্দিক। আগামী বছর মার্চ মাসে আইপিএল হওয়ার কথা। সেই সময়ের মধ্যে হার্দিক সুস্থ হয়ে মাঠে নামতে পারবেন কি না তা নিয়ে সংশয় রয়েছে।

শুক্রবার জানা গিয়েছে, পায়ের চোট সারতে সময় লাগবে সূর্যেরও। দলের দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে আইপিএলে না পেলে সমস্যায় পড়বে মুম্বই। তাদের সব পরিকল্পনা ভেস্তে যেতে পারে। আইপিএলের নিলামের আগে নাটকীয় ভাবে হার্দিককে দলে নিয়েছে মুম্বই। নিলামের আগে গুজরাত টাইটান্সের ধরে রাখা ক্রিকেটারদের তালিকায় ছিলেন হার্দিক। কিন্তু কয়েক ঘণ্টা পরেই জানা যায়, হার্দিক নিজের পুরনো দল মুম্বইয়ে যোগ দিয়েছেন। হার্দিককে কেনার জন্য ক্যামেরন গ্রিনের মতো অলরাউন্ডারকে আরসিবির কাছে বিক্রি করে মুম্বই।

নিলামের ঠিক আগেই মুম্বই জানিয়ে দেয়, আগামী মরসুমে মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দেবেন হার্দিক। পাঁচ বারের ট্রফিজয়ী অধিনায়ক রোহিত শর্মাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এখন যদি হার্দিক সত্যিই আইপিএলে খেলতে না পারেন তা হলে অধিনায়ক বদল করতে হবে মুম্বইকে। সে ক্ষেত্রে দেখার যে আবার রোহিতকেই দায়িত্ব দেওয়া হয়, নাকি নতুন কারও নাম ঘোষণা করে মুম্বই।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...