| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সাকিব-মুশফিকদের কোচ হতে আগ্রহী বাশার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ডিসেম্বর ২৩ ১২:৩৮:৪৫
সাকিব-মুশফিকদের কোচ হতে আগ্রহী বাশার

নির্বাচক হিসেবে এক দশকের পথচলায় তৃপ্ত হাবিবুল বাশার। নতুন মেয়াদে চুক্তি বাড়ানোর প্রস্তাব পেলে ভেবে দেখার কথা জানিয়েছেন সাবেক অধিয়ানক। আগ্রহ প্রকাশ করেছেন ব্যাটিং কোচের দায়িত্ব নিয়ে। বছরের শেষ দিন শেষ হচ্ছে নির্বাচক প্যানেলের মেয়াদ। মিনহাজুল-বাশারদের বিকল্প ভাবনায় বিসিবি। ভাগ্য নির্ধারিত হবে পরবর্তী বোর্ড সভায়।

দফায় দফায় হয়েছে চুক্তি, মিনহাজুল আবেদীনের সঙ্গে এক দশক ধরে দল গঠনের মত কঠিন দায়িত্বে হাবিবুল বাশার। টিম বাংলাদেশের ব্যর্থতায় শুনতে হয়েছে কটু কথা, আবার সাফল্যে হয়েছেন প্রশংসিত। তবে নির্বাচক হিসেবে দীর্ঘ দিনের পথচলায় তৃপ্ত সাবেক অধিনায়ক। হাবিবুল বাশার বলেন, নির্বাচক এমন একটা জব সবকিছুর বাইরে থেকে কাজ করতে হয়। নির্বাচক হিসেবে কোনো কিছুর সঙ্গে জড়িত থাকতে পারবেন না।

বিসিবিতে জোর গুঞ্জন, নতুন মেয়াদের আসছে নতুন মুখ। যদি তাই হয় তবে কী ভাবনা হাবিবুল বাশারের? দেশের ইতিহাসে অন্যতম সেরা এ ব্যাটার বেঁছে নিতে পারেন কোচিং পেশা। অবশ্য বোর্ডের চাওয়া-পাওয়াকে দিচ্ছেন গুরুত্ব। হাবিবুল বাশার বলেন, অভিজ্ঞতা আমার আছে। আমি ক্রিকেটের সঙ্গে থাকতে পছন্দ করি। আমার মাঠে থাকতে ভালো লাগে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...