| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

আরেকটি হোয়াইটওয়াশ নাকি ১৬ বছরের দুঃখ ঘোচাবে বাংলাদেশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ডিসেম্বর ২২ ২০:২৪:১৩
আরেকটি হোয়াইটওয়াশ নাকি ১৬ বছরের দুঃখ ঘোচাবে বাংলাদেশ

গত বছর মাউন্ট মাঙ্গানুইতে নিউজিল্যান্ডকে হারিয়ে টেস্ট ইতিহাস তৈরি করেছিল বাংলাদেশ। তবে ওয়ানডেতে কিউইদের মাটিতে হারের চক্র এখনো ভাঙতে পারেনি টিম টাইগাররা। এবার আরেকটি শুভ্র দরজা

ব্যাটিং ব্যর্থতায় ৪৪ রানে হেরে স্বাগতিকদের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে সৌম্য সরকারের মহাকাব্যিক ইনিংস থাকলেও ভাগ্যের চাকা ঘোরেনি। এরই মধ্যে সিরিজ হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। শেষ ম্যাচে বাংলাদেশের লক্ষ্য একটা কভার আপ এড়ানো। আগামীকাল (শনিবার) নেপিয়ারের ম্যাকলিন পার্কে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৪টায়।

২০০৭ সালে নিউজিল্যান্ডের মাটিতে প্রথম ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ। সেবার ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার পর গেল ১৬ বছরে নিউজিল্যান্ডের মাটিতে ৬টি ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। কিন্তু একটি ম্যাচেও জিততে পারেনি। চলতি সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে যাওয়ায় নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডেতে বাংলাদেশের হারের সংখ্যাটা ১৮তে গিয়ে ঠেকেছে।

২০২৬ সাল পর্যন্ত এফটিপিতে নিউজিল্যান্ডের বিপক্ষে আর কোনো সিরিজ না থাকায় তৃতীয় ওয়ানডেই হবে কিউইদের বিপক্ষে বাংলাদেশের হারের বৃত্ত ভাঙার শেষ সুযোগ। সেটি করতে পারলে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ এড়ানোর পাশাপাশি টানা পঞ্চম হারের লজ্জা থেকে রক্ষা পাবে টাইগাররা। বিশ্বকাপের আগে বাংলাদেশের মাটিতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিল নিউজিল্যান্ড।

টপ অর্ডারের ব্যর্থতায় দুই ম্যাচেই হারের লজ্জা পায় বাংলাদেশ। বৃষ্টি বিঘ্নিত প্রথম ম্যাচে ২৪৫ রান তাড়া করতে নেমে ৯২ রানের মধ্যে ৪ উইকেট হারায় টাইগাররা। দ্বিতীয় ওয়ানডেতে প্রথমে ব্যাট করতে নেমে ৮০ রানে বাংলাদেশের চার ব্যাটার সাজঘরে ফেরে। ব্যাটিং বিপর্যয়ের পর ১৫১ বলে ১৬৯ রানের রেকর্ড গড়া ইনিংস খেলে বাংলাদেশকে লড়াইয়ে ফেরান সৌম্য। ব্যাটিং সহায়ক উইকেটে ৭ উইকেটে ২৯১ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। যদিও বাংলাদেশের পুঁজিটাকে মামুলি বানিয়েছে স্বাগতিক ব্যাটাররা।

নিউজিল্যান্ডে হতাশাজনক পারফরম্যান্স থেকে বের হয়ে আসতে দলীয় প্রচেষ্টার ওপর জোর দিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সেই সঙ্গে হোয়াইটওয়াশ এড়াতে দোয়াও চাইলেন তিনি। ম্যাচের আগের দিন আজ সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'ব্যক্তিগত দুই-একটা পারফরম্যান্স হচ্ছে কিন্তু দল হিসেবে ওই পারফরম্যান্সটা আসছে না। দেখা গেল সৌম্য একা ম্যাচটা ক্যারি করল, মাঝখানে ওরকম কেউ রান করেনি। আমার কাছে মনে হয় এই ধরণের কন্ডিশনে বড় জুটি প্রয়োজন। ওই জিনিসটাই করার চেষ্টা করব আগামীকালের ম্যাচে। আর যেটা বললেন আরেকটা হোয়াইটওয়াশের সামনে, দোয়া করেন যেন ওই জিনিসটা না হয়।'

জয় বঞ্চিত থাকলেও কেউ কেউ ব্যাক্তিগতভাবে দারুণ খেলেছেন। সৌম্য সরকার-রিশাদ হোসেনরা দলকে জেতাতে না পারলেও নিজেদের জায়গা থেকে চেষ্টা করছেন। তাদের অবদান স্বীকার করে প্রশংসা করলেন শান্ত। গণমাধ্যমের মুখোমুখি হয়ে টাইগার অধিনায়ক বলেন, 'পরের ম্যাচটা জেতার জন্যই খেলব আমরা। শুরুতে একটা গোল সেট করে এসেছিলাম কিন্তু হয়নি। হ্যাঁ, প্রথম ম্যাচটা বৃষ্টির কারণে আমরা কিছুটা আনলাকি ছিলাম আমার কাছে মনে হয়। সেকেন্ড ম্যাচে সৌম্য দারুণ একটা ইনিংস খেলছে। রিশাদ ভালো বোলিং করেছে। এখানেও পজিটিভ অনেক কিছু ছিল।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...