| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

এবার মেসির সতীর্থ হয়ে মায়ামিতে যোগ দিচ্ছেন বার্সার সাবেক তারকা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ডিসেম্বর ২২ ১৮:৩৭:২৫
এবার মেসির সতীর্থ হয়ে মায়ামিতে যোগ দিচ্ছেন বার্সার সাবেক তারকা

আমেরিকান ক্লাব ইন্টার মায়ামির চমক যেন থামছেই না। লিওনেল মেসি, সার্জিও বুস্কেটস, জর্দি আলবার মতো নামিদামি ফুটবলারদের পর এবার বার্সেলোনার সাবেক তারকা ফুটবলারকে দলে ভেড়াচ্ছে মায়ামি। মেসির সতীর্থ হয়ে মায়ামিতে যোগ দিচ্ছেন বার্সেলোনার হয়ে দীর্ঘ সময় মাঠ মাতানো উরুগুয়ের তারকা ফুটবলার।

গত মৌসুমেই বার্সেলোনার সাবেক তারকা ফুটবলার লুইস সুয়ারেজকে দলে চেয়েছিলেন ইন্টার মায়ামি। কিন্তু ব্রাজিলিয়ান ক্লাবের সঙ্গে চুক্তি থাকায় আমেরিকান ক্লাবটিতে যোগ দিতে পারেননি তিনি। এবার নতুন মৌসুমের শুরু থেকেই মায়ামিতে দেখা যাবে সুয়ারেজকে। সুয়ারেজের সঙ্গে মায়ামির আসন্ন চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন দল-বদলের বিশ্বস্ত ইতালিয়ান সাংবাদিক ফ্র্যাব্রিজিও রোমানো।

তিনি জানান, ফ্রি এজেন্ট হিসাবে মায়ামিতে যোগ দিচ্ছেন সুয়ারেজ। আপাতত এক মৌসুমের জন্য ক্লাবটির সঙ্গে চুক্তি করতে যাচ্ছেন উরুগুয়ের এই তারকা ফুটবলার। চুক্তিতে আরও এক বছর অর্থাৎ ২০২৫ সাল পর্যন্ত বাড়ানোর বিকল্প থাকছে। উল্লেখ্য, ২০১৪ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত বার্সেলোনার জার্সিতে একত্রে খেলেছেন মেসি, সুয়ারেজ, আলবা, বুস্কেটস।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...