| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ম্যাচ খেলতে যাওয়ার পথে বাস উল্টে প্রাণ গেল গোলরক্ষকের

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ডিসেম্বর ২১ ২১:৩০:২২
ম্যাচ খেলতে যাওয়ার পথে বাস উল্টে প্রাণ গেল গোলরক্ষকের

ম্যাচ খেলতে যাওয়ার পথে বাস উল্টে প্রাণ হারান গোলরক্ষক ও কোচ। এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয় আলজেরিয়ার ক্লাব আল বায়াদ। দুর্ঘটনায় প্রাণ হারান গোলরক্ষক জাকারিয়া বোজিয়ানি ও সহকারী কোচ খালিদ মুফতাহ। এই ঘটনার জেরে এই সপ্তাহের সব ম্যাচ স্থগিত করেছে দেশটির ফুটবল ফেডারেশন।

জানা যায়, লিগের ম্যাচ খেলতে উত্তর আলজেরিয়ার ক্লাব জেএসকে কাবিলির মাঠে যাচ্ছিল আল বায়াদ। দুইজনের মৃত্যুর পাশাপাশি একাধিক ফুটবলার আহত হয়েছেন এই দুর্ঘটনায়। তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়। ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়েছে, আহত হওয়া দলের বাকি সদস্যের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

এদিকে, মর্মান্তিক এই দুর্ঘটনায় আলজেরিয়া ফুটবল ফেডারেশন লিগ ওয়ানের পাশাপাশি পুরো দেশের সব ধরনের ফুটবল খেলা স্থগিত ঘোষণা করেছে। পাশাপাশি আলজেরিয়ান কাপের ৩২ ও শেষ ষোলো রাউন্ডের ড্র’ও স্থগিত করেছে। বাস দুর্ঘটনার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন আলজেরিয়ার রাষ্ট্রপতি আবদেলমাদজিদ টেবোউন। তিনি নিহতদের শোকসন্তোপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা ও সহানুভূতি জ্ঞাপন করেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...