| ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

অসুস্থ হয়ে হাসপাতালে বাফুফের সভাপতি

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ডিসেম্বর ২০ ২২:০১:৩৫
অসুস্থ হয়ে হাসপাতালে বাফুফের সভাপতি

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফফে) সভাপতি ও দেশের অন্যতম কিংবদন্তি ক্রীড়াবিদ কাজী সালাউদ্দিনকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফেডারেশন সূত্রে জানা গেছে, সালাহউদ্দিনের হার্টের সমস্যার জন্য চিকিৎসা চলছে।

এর আগে ১৬ ডিসেম্বর বিজয় দিবসেও বাফুফে ভবনে স্বাধীন বাংলা ফুটবল দলের নতুন নামফলকেরও দিনে তাকে সুস্থ-স্বাভাবিক দেখা গেছে। এর একদিন পরেই তিনি হাসপাতালে ভর্তি হন। বাফুফে সভাপতি প্রায় এক দশক আগে হৃদযন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অনেকদিন পর আবারও সেই হৃদযন্ত্রে সমস্যা অনুভূত হওয়ায় হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে।

কাজী সালাউদ্দিনের সঙ্গে গতকালও ফেডারেশনের কয়েকজন কর্মকর্তা মুঠোফোনে কথা বলেছেন। হাসপাতালে থাকলেও কথাবার্তা বেশ স্বাভাবিক বলে জানিয়েছেন তারা। আজ (বুধবার) তার এনজিওগ্রাম হয়েছে। সালাউদ্দিনের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, হৃদযন্ত্রে ব্লক ধরা পড়েছে তার। আগামীকাল আরও একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে। সেই পরীক্ষার রিপোর্টের ভিত্তিতে চিকিৎসকরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

চিকিৎসার পরবর্তী ধাপ পরিবারের সিদ্ধান্তের ওপরও নির্ভরশীল। কাজী সালাউদ্দিনের পরিবার অসুস্থতার বিষয়টি গত কয়েক দিন গোপন রাখলেও ফেডারেশনে সালাউদ্দিনের ঘনিষ্ঠজনরা ইতোমধ্যে জেনেছেন। চিকিৎসকের পর্যবেক্ষণে থাকায় পরিদর্শকদের তেমন সাক্ষাতের সুযোগ নেই। তাই দ্রুত আরোগ্য লাভের জন্য দূর থেকেই দোয়া কামনা করছেন সালাউদ্দিনের পরিবার ও ঘনিষ্ঠজনরা। ফেডারেশনও সভাপতির সুস্থতার জন্য দোয়া মাহফিল আয়োজন নিয়ে ভাবছে।

১৯৫৪ সালের ২৩ সেপ্টেম্বর জন্ম নেওয়া এই কিংবদন্তির বয়স এখন প্রায় ৭০ বছর। এই বয়সেও বাফুফে এবং সাফ সামলানোর পাশাপাশি ব্যবসায়িক ও পারিবারিক অনেক বিষয়ে তার যথেষ্ট ব্যস্ততা রয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...