| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ধোনির চেন্নাইয়ের একাদশে জায়গা হবে তো মুস্তাফিজের

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ডিসেম্বর ২০ ১৭:৩৪:১৯
ধোনির চেন্নাইয়ের একাদশে জায়গা হবে তো মুস্তাফিজের

এবারের আইপিএল নিলামে দল পেয়েছেন বাংলাদেশের মোস্তাফিজুর রহমান। ২ কোটি ভিত্তিমূল্যে তাকে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। দল পেলেও মোস্তাফিজের একাদশে সুযোগ পাওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা। একাদশে সুযোগ পেতে হলে ফিজকে লড়তে হবে নিজ দলেরই এক বোলারের বিপক্ষে। একই দলে খেললেও একাদশে সুযোগ পাওয়ার ক্ষেত্রে মোস্তাফিজের প্রধান ‘প্রতিদ্বন্দ্বী’ও বলা চলে সেই লঙ্কান পেসারকে।

চেন্নাইয়ের স্কোয়াডে মোট ক্রিকেটার আছেন ২৫ জন, যার মধ্যে বিদেশি ক্রিকেটার ৮ জন। সদ্য শেষ হওয়া নিলাম থেকে তারা দলে ভিড়িয়েছে রাচিন রবীন্দ্র, শার্দূল ঠাকুর, ড্যারেল মিচেল, সামির রিজভি ও মোস্তাফিজুর রহমানকে। গত মৌসুমে চেন্নাইয়ের জার্সিতে বিদেশি হিসেবে অধিকাংশ ম্যাচ খেলেছেন কনওয়ে, পাতিরানা, মঈন, তিকশানা ও স্যান্টনার। নতুন মৌসুমে দলে ব্যাটিং অলরাউন্ডার হিসেবে যোগ দিয়েছেন রবীন্দ্র। এছাড়াও রয়েছেন মিচেল।

চেন্নাইয়ে বোলিংয়ে নিজের জায়গা পাকাপোক্ত করে ফেলেছেন শ্রীলঙ্কার পেসার পাতিরানা। গত মৌসুমে দলটিকে শিরোপা জেতাতেও বড় ভূমিকা রেখেছিলেন তিনি। বিদেশি পেসার হিসেবে পাতিরানা নিয়মিত ম্যাচ খেলবেন এটা এক প্রকার নিশ্চিতই। এছাড়া ভারতের চাহার, তুষার দেশপান্ডও রয়েছেন দলে। আর পেস বোলিং অলরাউন্ডার হিসেবে আছেন শার্দূল। একাদশে সুযোগ পেতে হলে মোস্তাফিজকে পারফরম্যান্স দিয়ে লড়তে হবে পাতিরানার সঙ্গে।

লঙ্কান এই পেসার বেশ চোটপ্রবণ। তাই তাকে বিশ্রাম দিয়ে বেছে বেছে খেলানোর পরিকল্পনা করতে পারে চেন্নাই। আর তখনই একাদশে সুযোগ মিলতে পারে মোস্তাফিজের। যে ম্যাচেই ফিজ সুযোগ পাবে সেটিতে বিশেষ কিছু করে দেখাতে না পারলেও আবারও বেঞ্চেই থাকতে হবে টাইগার পেসারকে। সবমিলিয়ে, চেন্নাইয়ের একাদশে মোস্তাফিজের জায়গা পাওয়াটা মোটেও সহজ হবে না।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...