| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

যুব টাইগারদের স্বাগত জানাতে (বিসিবির) বিশাল আয়োজন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ডিসেম্বর ১৮ ১৫:১৪:৪৫
যুব টাইগারদের স্বাগত জানাতে (বিসিবির) বিশাল আয়োজন

অনূর্ধ্ব-১৯ এশিয়ান কাপে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে প্রথমবারের মতো যুব এশিয়া কাপ জিতেছে বাংলাদেশ। এশিয়া কাপ জয়ের পর তরুণদের স্বাগত জানাতেই এই পদক্ষেপ নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সবকিছু ঠিক থাকলে সোমবার (১৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে বাংলাদেশ দল। বিমানবন্দরে তাদের স্বাগত জানানোর অনুষ্ঠানের আয়োজন করে বিসিবি। বিসিবি গেম ডেভেলপমেন্ট কমিটির ম্যানেজার আবু ইনাম মোহাম্মদ কাউসার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বিমানবন্দরে পৌঁছালে বিসিবির পরিচালকসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত হয়ে তরুণদের স্বাগত জানাবেন। সেখানে বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছা জানানো হবে। বিমানবন্দর থেকে তরুণদের নিয়ে যাওয়া হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। সেখানে মিডিয়ার সামনে তাদের বীরত্বের পরিচয় দেবেন শিরোপা জয়ী তরুণরা।

এছাড়া মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ব্যস্ত সময় কাটাবে বাংলাদেশ দল। তাদের জন্য বিসিবির পক্ষ থেকে সংবর্ধনার আয়োজন করা হয়। এদিকে আগামীকাল তরুণদের জন্য কেক কাটা হবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...