ফাইনালে ওঠার লড়াইয়ে ভারত বাংলাদেশকে কত রানের টার্গেট দিয়েছে
২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে বাংলাদেশ। যদিও এরপর বয়সভিত্তিক কোনো ইভেন্টে খেলার যোগ্যতা অর্জন করেনি টাইগার ইয়ুথ। কিন্তু অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে তারা এখনও অপরাজিত।এবার ইনফর্ম টাইগারদের চেয়ে শক্তিশালী ভারত দাঁড়িয়েছে। সেমিফাইনালে ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
এতে ভারত ৪২.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৮৮ রান করে।
নতুন বলে দুর্দান্ত শুরু করে বাংলাদেশের পেসাররা। ওয়াইড থেকে অতিরিক্ত রান দিয়ে বল হাতে ইনিংস শুরু করেছিলেন মারুফ মৃধা। এরপর প্রথম বৈধ ডেলিভারীতে ২ রান খরচ করেছেন এই পেসার। তবে পরের বলেই ঘুরে দাঁড়ান তিনি। দুর্দান্ত এই ইনসুইংয়ে পরাস্ত করেন আদার্শকে। লেগ বিফোরের ফাঁদে পড়ে ২ রান করে সাজঘরে ফিরেছেন এই ওপেনার।
