| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

মিরপুর টেস্টের ৩য় দিনও বৃষ্টিতে বিলম্ব

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ডিসেম্বর ০৮ ১০:৩৭:১৩
মিরপুর টেস্টের ৩য় দিনও বৃষ্টিতে বিলম্ব

মিরপুর শেরে-ই বাংলার আকাশে বৃষ্টি নেই। তৃতীয় দিনের শুরু থেকেই মাঠ কর্মীদের তোড়জোড় শুরু মাঠ প্রস্তুত করতে। আর বৃষ্টি মাঠে না গড়ালে একটু পরই শুরু হয়ে যাবে খেলা। গতকাল সারাদিন বৃষ্টি হওয়ায় এবং দিবাগত রাতে বৃষ্টি অব্যাহত থাকায় আউটফিল্ড এখনো কিছুটা ভেজা।

তৃতীয় দিনে তাই খেলা মাঠে গড়ানোর আশা করা যেতেই পারে। আপাতত বৃষ্টি না থাকায় মিরপুর থেকে সরানো হয়েছে কাভার। আজ শুক্রবার নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে থেকে খেলা শুরু হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত সেটা হয়নি।

কেননা তৃতীয় দিনের ভোরেও কিছুটা গুঁড়াগুঁড়ি বৃষ্টি ঝরেছে মিরপুরে। এই মূহুর্তে বৃষ্টি না থাকাটাই স্বস্তির খবর। আজ ৯৮ ওভার বল মাঠে গড়ানোর কথা থাকলেও শেষ পর্যন্ত সম্ভব হচ্ছে না সেটা। শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক ঢাকা পোস্টকে বলেন, বৃষ্টির প্রবণতা আজ কমে যাবে। এরইমধ্যে দেশের পশ্চিমাঞ্চলের আকাশ মেঘমুক্ত হওয়া শুরু করেছে।

দুপুরের পর ঢাকায়ও বৃষ্টি কমে যাবে বলে জানান তিনি। সুতরাং দুপুরের পরে খেলা মাঠে গড়ানোর সম্ভাবনাই সবচেয়ে বেশি। এর আগে গতকাল সারাদিন বৃষ্টিতে ভেসে গিয়েছিল খেলা। ক্রিকেটাররা সারাদিন কাটিয়েছেন ড্রেসিংরুমে। বেরসিক বৃষ্টিতে ক্রিকেট সম্ভব হয়নি, তাই এই অলস সময়ে খানিকটা রস যোগ করতে ড্রেসিংরুমে ভিন্নরকম এক খেলার আয়োজন করেন বাংলাদেশি ক্রিকেটাররা। রুমের ভেতরই ফুটবলে মেতেছেন শরিফুল ইসলাম, নাঈম ইসলাম, শাহাদাত হোসেন দিপুরা। তাদের সঙ্গে ছিলেন ম্যানেজার নাফিস ইকবালও।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...