| ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

কোপা আমেরিকার ড্র শুক্রবার, যা জেনে রাখতে পারেন যেভাবে দেখবেন

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ডিসেম্বর ০৭ ১২:৪১:০৭
কোপা আমেরিকার ড্র শুক্রবার, যা জেনে রাখতে পারেন যেভাবে দেখবেন

লাতিন ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকার লড়াই শুরু হতে কাগজে-কলমে এখনো ৬ মাসের বেশি সময় বাকি। তবে এখন থেকেই উত্তাপ ছড়াতে শুরু করেছে মহাদেশীয় প্রতিযোগিতাটি।

২০২৬ সালে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় বসবে বিশ্বকাপ ফুটবলের আসর। সেদিক মাথায় রেখেই কোপা আমেরিকার ৪৮তম আসর অনুষ্ঠিত হবে মার্কিন যুক্তরাষ্ট্রে স্বাগতিক হিসেবে এবারের আসরে যুক্তরাষ্ট্রও অংশগ্রহণ করবে। সবমিলিয়ে এই লড়াইয়ে

নামবে ১৬টি দল। এর মধ্যে লাতিন আমেরিকার ১০টি দল সরাসরি এই টুর্নামেন্টটি খেলবে। এছাড়া বাকি স্থানের বাছাইপর্বে অংশ নিচ্ছে উত্তর-মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের কয়েকটি দেশ। সেখান থেকে ইতোমধ্যে যুক্তরাষ্ট্র, পানামা ও মেক্সিকো নিজেদের জায়গা নিশ্চিত করেছে। তবে ব্রাজিল-

আর্জেন্টিনাসহ কোন দল কোন গ্রুপে পড়বে– সেটি নির্ধারণ হবে মায়ামিতে অনুষ্ঠিত হতে যাওয়া ড্রতে। এখন পর্যন্ত কোপা আমেরিকার জন্য প্রস্তুত ১৪টি দেশ— আর্জেন্টিনা, ব্রাজিল, বলিভিয়া, চিলি, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে, পেরু, উরুগুয়ে, ভেনেজুয়েলা, জ্যামাইকা, মেক্সিকো, পানামা ও যুক্তরাষ্ট্র। আরও দুটি দেশ আসন্ন ড্র অনুষ্ঠানের আগে কোপার টিকিট নিশ্চিত করবে। ড্র অনুষ্ঠান কখন হবে যুক্তরাষ্ট্রের ১০ অঙ্গরাজ্যে চলবে ১৬ দলের শ্রেষ্ঠত্বের এই লড়াই। তার আগে বাংলাদেশ সময় আগামীকাল শুক্রবার ভোর সাড়ে ছয়টায় ফ্লোরিডার মায়ামিতে ড্র অনুষ্ঠিত হবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের মাঠে আগামীকাল মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও তানজানিয়া। মঙ্গলবার (২৪ নভেম্বর) ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...