৫৯ বছর ধরে কোনো টেস্ট জিততে পারেনি পাকিস্তান, হতাশ পাকিস্তানিরা
পাকিস্তান অস্ট্রেলিয়ায় শেষ কবে টেস্ট জিতেছিল? এমন প্রশ্ন করা হলে দেশের ক্রিকেট ভক্তদের একটু বিব্রত হতেই হবে। ১৯৬৪ থেকে শুরু করে ২০২৩ পর্যন্ত এই ৫৯ বছরে পাকিস্তান অস্ট্রেলিয়াতে টেস্ট খেলতে গিয়েছে ১৪ বার। তাতে অধিনায়ক ছিলেন ১১জন। আর শেষ জয় এসেছে ১৯৯৫ সালের ৩০ নভেম্বর শুরু হওয়া সিডনি টেস্টে।
সেই পাকিস্তান দলের অধিনায়ক ছিলেন ওয়াসিম আকরাম। তখন দলে জায়গা ছিল আমির সোহেল, ইজাজ আহমেদ, সেলিম মালিক, ওয়াসিম-ওয়াকারদের। আরও ৬ বার ১৬ টেস্ট খেলার পর কোনো ম্যাচেই জিততে পারেনি পাকিস্তান। সবচেয়ে বড় কথা, পাকিস্তান গত ৫৯ বছরে অস্ট্রেলিয়ায় কখনোই কোনো সিরিজ জিততে পারেনি। ড্র হয়েছে ৩ বার। সেটাও ১৯৭৮-৭৯ মৌসুমে। অধিনায়ক ছিলেন মোশতাক মোহাম্মদ। আর দ্য গ্রেট ইমরান খান তখনো পরিণত খেলোয়াড় হয়ে ওঠার অপেক্ষায়।
পরিসংখ্যানের পাতা থেকে পাওয়া এসব তথ্য হয়তো অস্ট্রেলিয়ার মাটিতে পাকিস্তানের ভঙ্গুর ইতিহাস বলে দেবে। ক্রিকেটে সমৃদ্ধ দেশ হলেও অজিদের মাটিতে বরাবরই হোঁচট খেয়েছে পাকিস্তান। আর ভাগ্য এমন, বিশ্বকাপে ব্যর্থতার পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট দিয়েই ক্রিকেটে ফিরতে হচ্ছে পাকিস্তানকে।
তবে দেশ ছাড়ার আগে পাকিস্তানের নতুন টেস্ট অধিনায়ক শান মাসুদ বলেছিলেন যে তিনি এখন এই ৬ দশকের ইতিহাস মুছে ফেলতে চান, 'যখন আপনি ইতিহাসে কিছুই অর্জন করতে পারেননি, তখন আপনার কাছে এটি পরিবর্তন করার সুযোগ রয়েছে। আমরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের জন্য ইতিবাচক ফল আনার চেষ্টা করব।
স্বাভাবিকভাবেই অস্ট্রেলিয়ার টেস্ট নিয়ে হতাশ পাকিস্তান ভক্তরা। এই সিরিজে ভক্তদের মন জয় করতে চান শান, 'আমরা এমন ক্রিকেট খেলতে চাই যা আমাদের ভক্তরা উপভোগ করতে পারে। আমাদের সমর্থকরা আমাদের কাছ থেকে চেষ্টা এবং লড়াই চায় এবং এটি তাদের কাছে প্রতিদিনের ফলাফলের চেয়ে বেশি গ্রহণযোগ্য। আমরা এমন একটি ব্র্যান্ড এবং স্টাইল ক্রিকেট খেলতে চাই যা আমাদের ভক্তদের চাহিদার সাথে মেলে। সেটা করতে পারলে ফল আসবেই।
উপমহাদেশের তুলনায় পিচ ভিন্ন, কন্ডিশন ভিন্ন। অস্ট্রেলিয়ার মাটিতে বল খুব দ্রুত আসে, প্রচুর বাউন্স থাকবে। সেখানেই পাকিস্তানের বড় সমস্যা। যদিও অধিনায়ক জানিয়েছেন এমন কিছুর জন্যেও তারা প্রস্তুত, ‘আমরা রাওয়ালপিন্ডিতে আমাদের অনুশীলন ক্যাম্পে অস্ট্রেলিয়ান কন্ডিশন অনুকরণ করতে চেয়েছি, যাতে বাউন্সি পিচ ছিল। আমরা ঘাস রেখে দিয়েছিলাম, গতি ও বাউন্স আনতে সে অনুযায়ী রোল করেছি। ম্যাচ পরিস্থিতিতে খেলেছি, ঘরোয়া ক্রিকেটে ভালো করা বোলারদের ডেকেছি।’
বিশ্বকাপের ভরাডুবির পর রীতিমতো পাল্টে ফেলা হয়েছে পাকিস্তানের ক্রিকেটকে। এসেছে নতুন অধিনায়ক। সঙ্গে আছে নতুন কোচ। সব বদলে ফেলা পাকিস্তান এবার অস্ট্রেলিয়ায় ইতিহাস বদলাতে পারে কিনা সেটাই দেখার বিষয়।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে
- ৭০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে
- আজকের স্বর্ণের বাজারদর: ৩০ আগস্ট ২০২৬
- সামনে ৫ দিন সরকারি ছুটি, তবে থাকছে একটি দুঃসংবাদ
- ৯ম পে-স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন পূর্ণ তালিকা
- ৯ম পে-স্কেলে ১ম থেকে ২০তম গ্রেডে কত বেতন
- দেশের বাজারে আবারও কমল সোনার দাম
- ১১ বছর পর ৯ম পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন
- সেপ্টেম্বরেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখল সরকার
- পেছাল এসএসসি পরীক্ষা, নতুন তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- নতুন পে-স্কেলে এমপিও শিক্ষকদের নিয়ে যা জানা গেল
