রোনালদোর সততার ম্যাচে হতাশ আল নাসের
ম্যাচের মাত্র তৃতীয় মিনিট। এমন সময়ে আল নাসরের সামনে এগিয়ে যাওয়ার সহজ সুযোগ আসে।
ডি বক্সে ক্রিশ্চিয়ানো রোনালদোকে ফাউল করার পর পেনাল্টি পায় তারা। তবে প্রতিপক্ষের ফুটবলাররা রেফারির কাছে অনুরোধ করেন যে এটা ফাউল নয়। পরে তাদের সঙ্গে যোগ দেন রোনালদোও। তিনি আঙুল নাড়লেন এবং ইঙ্গিত করলেন যে এটি কোনওভাবেই শাস্তি নয়। ভিএআর দেখে সিদ্ধান্ত বদলান রেফারি।
এমন দৃশ্য বেশ আলোড়ন সৃষ্টি করেছে। সততার নজির দেখিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশংসিত হচ্ছেন রোনালদো। রেফারির আগের সিদ্ধান্ত মেনে নিলে স্পট কিক থেকে শট নিতে পারতেন। হয়তো গোল করতেন। কিন্তু ৩৮ বছর বয়সী ফরোয়ার্ড সেরকম কিছুই করেননি।
রোনালদোর সততা দেখানোর ম্যাচে আল নাসরের সঙ্গী হয়েছে হতাশা। এএফসি চ্যাম্পিয়নস লিগে পেরসেপোলিসের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে তারা। অবশ্য ম্যাচের বেশিরভাগ সময় ১০ জন নিয়ে খেলতে হয় তাদের। কেননা ম্যাচের ১৭ মিনিটে লাল কার্ড দেখেন আলী লাজামি। যদিও এই ড্রয়ের মাধ্যমে শেষ ষোলোয় নিজেদের জায়গা নিশ্চিত করেছে আল নাসর। তাতে বেজায় খুশি রোনালদো। ইনস্টাগ্রামে তিনি লেখেন, ‘গ্রুপের শীর্ষ দল হিসেবে কোয়ালিফাই করতে পেরে ও টানা ২০ ম্যাচে অপরাজিত থাকতে পেরে খুশি। দারুণ টিমওয়ার্ক। ’
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
