আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ক্যারিবীয়ান দানবীয় ব্যাটার
বাংলাদেশ ক্রিকেট এর চেয়েও চমকপ্রদ কিছু দেখেছে। ২০১০ সালে রকিবুল হাসান টেস্ট দলে ডাকা হয়, ওডিআই এবং টি-টোয়েন্টি দলে ডাক না পেয়ে ২৩ বছর বয়সে অবসর নেন। এক সপ্তাহ পর সিদ্ধান্ত বদল করলেও আন্তর্জাতিক ক্রিকেটে বেশিদিন টিকতে পারেননি এই ব্যাটসম্যান।
সে তুলনায় ড্যারেন ব্রাভোর সিদ্ধান্ত খুবই যুক্তিসঙ্গত। ৩৪ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটসম্যান ক্যারিবিয়ান অঞ্চলের ঘরোয়া ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দলে ডাক পাননি তিনি। এতে হতাশ হয়ে আপাতত আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ব্রাভো।
দল ঘোষণার পরই এ নিয়ে কথা উঠেছে। সুপার ফিফটিতে সবচেয়ে বেশি রান ব্রাভোর, দলের জয়েও দারুণ অবদান তাঁর। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে তাঁর না থাকায় সমর্থকদের মনে প্রশ্ন তুলেছিল।এর মধ্যেই ইনস্টাগ্রাম পোস্টে সব হতাশা প্রকাশ করেছেন ব্রাভো, ‘একটু সময় নিয়ে ভাবলাম, ক্রিকেটার হিসেবে আমার পরের ধাপটা কী। ক্যারিয়ারের এই পর্যায়ে এসে কাজটা সহজ না, সঠিকভাবে বললে নিজের সেরাটা পারফর্ম করার এবং আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য যে শক্তি, আবেগ, নিবেদন ও শৃঙ্খলা দরকার, সেটা ধরে রাখা অনেক কঠিন।’
ভালো পারফর্ম করেও দলে ডাক না পাওয়ায় যে মানসিকভাবে ভেঙে পড়েছেন সেটাও জানিয়েছেন ব্রাভো, ‘কোনো যোগাযোগ নেই (নির্বাচকদের পক্ষ থেকে), ফলে খুবই বাজে অবস্থায় আছি।’
ব্রাভো বলছেন, তিনি হাল ছাড়ছেন না, তবে নির্বাচকরা যে তাঁকে আর হিসেবে ধরছেন না, সেটাও বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না তাঁর, ‘বিভিন্ন ফরম্যাটে তিনটা দল খেলছে। তাতে প্রায় ৪০-৪৫ জন খেলোয়াড় আছ এবং ঘরোয়া ক্রিকেটে খেলে ও রান করেও যদি এদের মধ্যে থাকতে না পারি, এর মানে তারা আসলে আমাকে নিজ থেকেই বুঝে নিতে বলছে। আমি হাল ছাড়ছি না, কিন্তু আমি বিশ্বাস করি, কিছুদিনের জন্য সরে দাঁড়ানোই ভালো এবং তরুণ ও উঠতি তারকাদের জন্য জায়গা করে দেওয়া দরকার। সবাইকে শুভকামনা। আমার স্বপ্ন আগেই পূরণ করেছি আমি।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
