| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

পিএসএল ড্রাফটে বাংলাদেশী ক্রিকেটারদের চমক, এক নজরে দেখে নেন কারা থাকছে ড্রাফটে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ২৬ ১৪:২১:০৮
পিএসএল ড্রাফটে বাংলাদেশী ক্রিকেটারদের চমক, এক নজরে দেখে নেন কারা থাকছে ড্রাফটে

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রাফটে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। পিএসএল কর্তৃপক্ষ তাদের এক্সে (আগের টুইটার) এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে।

পিএসএল সাধারণত প্রতি বছর ফেব্রুয়ারির শেষে শুরু হয়। প্রায় এক মাস ধরে চলে এই ফ্র্যাঞ্চাইজি লিগ। টুর্নামেন্টের নবম আসর অনুষ্ঠিত হবে আগামী বছরের ১৩ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত। আর নিলামের সম্ভাব্য তারিখ ১৪ ডিসেম্বর।

ড্রাফটে মোট ৪৯৩ জন বিদেশি খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করা হয়েছে। তালিকায় রয়েছেন ২৮ জন বাংলাদেশি খেলোয়াড়। সবচেয়ে দামি প্লাটিনাম ক্যাটাগরিতে একমাত্র সাকিব। এই ক্যাটাগরির ভিত্তিমূল্য ১ লাখ ৩০ হাজার মার্কিন ডলার (প্রায় দেড় কোটি টাকা)।

এছাড়া বাংলাদেশ থেকে ডায়মন্ড ক্যাটাগরিতে রয়েছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ ও তাসকিন আহমেদ। তাদের ভিত্তিমূল্য ৬০ হাজার ডলার (প্রায় ৬৬ লাখ টাকা)।

তবে পিসিএলের শেষ মৌসুমটা সুখকর ছিল না সাকিবের জন্য। পেশোয়ার জালেমির হয়ে মাত্র একটি ম্যাচ খেলতে পারেন সাকিব। স্ত্রী শারীরিকভাবে অসুস্থ থাকায় তাকে পাকিস্তান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে হয়েছিল।

এর আগে পিএসএলে আরও দুই মৌসুম খেলেছেন সাকিব। তিনি ২০১৭ সালে পেশোয়ারের হয়ে খেলেছেন। এর আগে করাচি কিংসের হয়ে খেলেছেন। এবার পিএসএলে পুরো মৌসুম খেলার সম্ভাবনা নেই সাকিবের।

গতবারের মতো এবারও পিএসএলের সূচি বিপিএলের সঙ্গে সাংঘর্ষিক। তার উপরে বিপিএলের পরপরই শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। সবকিছু ঠিক থাকলে জানুয়ারির শেষ দিকে শুরু হতে পারে বিপিএল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...