| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনালে উঠার লড়াইয়ে আর্জেন্টিনা প্রতিপক্ষ যে দল

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ২৫ ১৯:৪৫:৪২
ফাইনালে উঠার লড়াইয়ে আর্জেন্টিনা প্রতিপক্ষ যে দল

এ বছর মাঠে নিজেদের পারফরম্যান্সে দারুণ করছে আর্জেন্টিনা। মূল দল থেকে শুরু করে যুব সেক্টরেও সাফল্য আসছে। ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে ইতিমধ্যেই সেমিফাইনাল নিশ্চিত করেছে মেসির উত্তরসূরিরা।ফাইনালে উঠার লড়াইয়ে কঠিন প্রতিপক্ষের সঙ্গে লড়তে হবে আর্জেন্টিনার তরুণদের।

সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আর্জেন্টিনার অনূর্ধ্ব-১৭ দল কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের যুব দলের মুখোমুখি হয়। শুক্রবার (২৪ নভেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় জাকার্তা আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। আর্জেন্টিনা ম্যাচ জিতেছে ৩-০ গোলে। দলের পক্ষে তিনটি গোলই করেন অধিনায়ক ক্লদিও এচভেরি।

ফাইনালে ওঠার লড়াইয়ে আর্জেন্টিনার যুবাদের লড়তে হবে শক্তিশালী জার্মানির বিপক্ষে। মঙ্গলবার (২৮ নভেম্বর) প্রথম সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।

গ্রুপ পর্বে শীর্ষে থেকেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ দল। ৩ ম্যাচের ২টিতে জয় ও একটিতে পরাজয়ের স্বাদ পায় তারা। ৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে ছিল মেসির উত্তরসূরীরা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...