এএফসির সেরা পারফর্মারের তালিকায় বাংলাদেশের তরুণ ফুটবলার
অভিষেকের এক বছরও পার হয়নি। এরই মধ্যে বাংলাদেশের ফুটবলে আশার এক বড় নাম হয়ে উঠেছেন শেখ মুরসালিন। বাংলাদেশকে মনে রাখার মতো বেশ কিছু মুহূর্ত উপহার দিয়েছেন এই আক্রমণাত্মক তারকা। বিশ্বকাপ এবং এএফসি এশিয়ান কাপের বাছাইয়ের দ্বিতীয় পর্বে লেবাননের বিপক্ষে স্বস্তির ড্র এনে দিয়েছেন এই কিশোর।
লেবাননের বিপক্ষে ঘরের মাঠে দুর্দান্ত গোল করে শিরোনাম হয়েছেন মোরসালিন, যা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৭৯ ধাপ এগিয়ে। তবে তা শুধু দেশের গণমাধ্যমেই নয়। বাংলাদেশ স্ট্রাইকারের কীর্তি এএফসির ওয়েবসাইটেই শিরোনাম হয়েছে।
এশিয়ান কাপ বাছাইপর্বের দ্বিতীয় পর্বে এশিয়ান অঞ্চলের সেরা আট তারকার তালিকায় জায়গা করে নেন মোরসালিন। তালিকায় রয়েছেন দক্ষিণ কোরিয়ার হিউয়েন মিন সন, অস্ট্রেলিয়ার হ্যারি সাউটার, ইরানের মেহেদি তারেমির মতো বড় তারকারা।
মোরসালিনের পারফর্ম্যান্সে এএফসি তাকে সম্ভাবনাময় এক তরুণ হিসেবে উল্লেখ করা হয়েছে। যেখানে বলা হয়েছে, বসুন্ধরা কিংসের এই তরুণ চলতি বছরের শুরুতে আন্তর্জাতিক অভিষেক ম্যাচে মাঠে নামের। সেইসঙ্গে দুই গোল আর এক অ্যাসিস্টে দলকে ২০২৩ সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে যেতে সাহায্য করেন। প্রতিভায় পূর্ণ এই স্ট্রাইকার নিশ্চিতভাবেই এমন একজন, যার দিকে সামনের দিনগুলোতে অবশ্যই নজর রাখা যায়।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
