ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে বর্ণবাদের শিকার ফুটবলারে পাশে নেইমার
বিশ্বকাপ বাছাইপর্বের বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হারের পর বর্ণবাদী শ্লীলতাহানির শিকার হন ব্রাজিল ফরোয়ার্ড রদ্রিগো। আর্জেন্টিনার সমর্থকরা তাকে সোশ্যাল মিডিয়ায় বর্ণবাদী গালাগালি ছুঁড়েছে।
ঘটনার সূত্রপাত গত বুধবার বাংলাদেশ সময় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ থেকে। সেই বিতর্কিত ম্যাচে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন রদ্রিগো। গণমাধ্যমের খবর অনুযায়ী, রদ্রিগো আর্জেন্টিনার খেলোয়াড়দের উদ্দেশে বলেন, তোমরা কাপুরুষের মতো আচরণ করছ। জবাবে মেসি বলেন, "আমরা বিশ্বচ্যাম্পিয়ন। আমরা কী করে কাপুরুষ হতে পারি? মুখের যত্ন নিন।'
এই ঘটনার পর সেদিনের ম্যাচ শেষে আর্জেন্টিনার সমর্থকেরা সামাজিক যোগাযোগমাধ্যমে রদ্রিগোকে আক্রমণ করেন। যা নিয়ে রদ্রিগো তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘বর্ণবাদীরা সব সময়ই সক্রিয়। আমার সামাজিক যোগাযোগমাধ্যম অপমান আর বাজে জিনিসে ভরে গেছে। আমরা যদি তাদের চাওয়ার মতো কাজ না করি, তাদের ভাবনা অনুযায়ী আমরা যদি আচরণ না করি, আমরা যে জার্সিটি পরি, সেটা যদি তাদের বিরক্তির কারণ হয়, আমরা যদি মাথা নিচু না করি, তাহলেই আমাদের আক্রমণ করা হয়।’
রিয়াল মাদ্রিদের তারকা রদ্রিগো এখানেই থামেননি। তিনি এরপর লিখেছেন, ‘তারা যেটাকে নিজেদের জায়গা মনে করে, সেখানে আমরা থাকলে বর্ণবাদীরা তাদের সমস্ত অপরাধমূলক আচরণ নিয়ে আক্রমণ করে। কিন্তু তাদের দুর্ভাগ্য যে আমরা থামব না।’
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- পে-স্কেলের গেজেট প্রকাশের আল্টিমেটাম, ২ অক্টোবর পদযাত্রা
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- শনিবার যেসব এলাকায় ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- দেশে আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের দাম
- দেশের বাজারে আজকের সোনার দাম
- মন্ত্রিসভায় নতুন ছয়জন, কে পাচ্ছেন কোন মন্ত্রণালয়?
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সারা দেশে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- এইচএসসি ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
