| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

পোস্ট শেয়ার করায় পুলিশের হাতে আটক, কঠোর শাস্তির মুখে ফুটবলার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ২৫ ১৪:১১:২০
পোস্ট শেয়ার করায় পুলিশের হাতে আটক, কঠোর শাস্তির মুখে ফুটবলার

আলজেরিয়ার ডিফেন্ডার ইউসেফ আতালকে গ্রেপ্তার করেছে ফরাসি পুলিশ। ফরাসি ক্লাব নিসের হয়ে খেলা এই ডিফেন্ডারকে ইহুদি বিরোধী পোস্ট শেয়ার করার জন্য জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছিল। জামিন হলেও ১৮ ডিসেম্বর আবার শুনানি হবে।

শুক্রবার এক বিবৃতিতে রাষ্ট্রীয় কৌঁসুলি জানিয়েছে, অমন পোস্ট শেয়ার দিয়ে ‘সন্ত্রাসবাদের পক্ষে’ যুক্তি দেখাচ্ছেন কিনা, সেটার তদন্তের জন্যই আতালকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। পরে ৮০ হাজার ইউরোতে জামিন পেলেও তাঁকে নজরদারির মধ্যে রাখা হয়েছে। আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য ডাকা না হলে ফ্রান্স ছাড়ার ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

গত মাসে ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেছিলেন আতাল। একটু পর সেটা মুছে ফেললেও লাভ হয়নি। জানা গেছে, সে পোস্টে এক ধর্মীয় নেতাকে ‘ইহুদিদের জন্য কালো দিন’ ডেকে আনার এবং ‘গাজায় যেন তাদের পতাকা না ওড়ে’ সেটা নিশ্চিত করার ইচ্ছা প্রকাশ করতে দেখা গেছে।

২৭ বছর বয়সী ফুটবলার পোস্ট মুছে দিয়েছেন, ক্ষমাও চেয়েছেন। বলেছেন, তিনি কখনো ‘ঘৃণা ছড়ায় এমন কিছু সমর্থন করেন না’ এবং ‘বিশ্বের যেকোনো প্রান্তেই’ হানাহানির বিরোধী। তবে ওই ভিডিও কেন শেয়ার দিয়েছিলেন তার কোনো ব্যাখ্যা দেননি।

এ কারণে তাকে সাত ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফরাসি লিগ কর্তৃপক্ষ। ইসরায়েল-হামাস সংঘর্ষ নিয়ে পোস্ট করার জন্য ফুটবলাররা এর আগেও বিপাকে পড়েছেন। একজন ফরাসি রাজনীতিবিদ কথা বলার জন্য করিম বেনজেমার নাগরিকত্ব কেড়ে নিতে বলেছেন।

ডাচ ফুটবলার আনোয়ার এল গাজির চুক্তি বাতিল করেছে জার্মান ক্লাব মেইনজ। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নিয়েছেন এল গাজী।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...