| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

হঠাৎ ক্রিকেটারদের ছেড়ে দিচ্ছে কলকাতা নাইট রাইডার্স

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ২৫ ১৩:৫২:৫৮
হঠাৎ ক্রিকেটারদের ছেড়ে দিচ্ছে কলকাতা নাইট রাইডার্স

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। আগামী বছর অনুষ্ঠিত হতে যাচ্ছে আইপিএলের ১৭তম আসর। এ জন্য ১৯ ডিসেম্বর টুর্নামেন্টের নিলাম অনুষ্ঠিত হবে। তার আগে ২৬ নভেম্বরের মধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলোকে জানাতে হবে তারা কোন ক্রিকেটারকে ধরে রাখবে এবং কাকে ছেড়ে দেওয়া হবে।

দুইবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) সদ্য সমাপ্ত ওয়ানডে বিশ্বকাপ থেকে তিন তারকা ক্রিকেটারকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যেখানে রয়েছেন ভারতের পেস অলরাউন্ডার শার্দুল ঠাকুর এবং নিউজিল্যান্ডের দুই পেসার লকি ফার্গুসন ও টিম সাউদি।

দলটি ধরে রেখেছে ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেলকে, যার পারফরম্যান্স ছিল প্রশ্নবিদ্ধ গত বছর। গত আইপিএলে ব্যাট হাতে আগুন ঝরাতে ব্যর্থ হন এই অলরাউন্ডার। তাই তাকে বাদ দেওয়ার দাবি উঠেছে। তবে ২ি২ গজের ক্রিকেটে কেকেআরের জার্সিতে আবারও দেখা যাবে তাকে।

গত বছর নিলামে শার্দুল ঠাকুরকে ১০ কোটি টাকায় কিনেছিল কলকাতা। ১১ ম্যাচ খেলার পর ব্যাট হাতে ১৬৮ রান করেন মাত্র ৭ উইকেট। অন্যদিকে, ফার্গুসন তিনটি ম্যাচে মাত্র একটি উইকেট নিতে সক্ষম হন এবং তার ওভারে ১২ রান দেন। ওভার প্রতি ১৩ রান দিয়ে দুই ম্যাচে কোনো উইকেট পাননি সাউদি।

এবার তাদের মেন্টর হিসেবে দলে টেনেছেন কলকাতার পুরনো তারকা গৌতম গম্ভীরকে। দুইবার আইপিএল ট্রফি জেতা সাবেক এই অধিনায়কের দল গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ক্রিকেটার ছাড়ার বিষয়ে তার মতামতও নেওয়া হয়েছে। ফলে বোঝা যাচ্ছে শিরোপা পুনরুদ্ধারের জন্য কঠোর লড়াই করবে শাহরুখ খানের দল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...