| ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

এমবাপ্পে-দেম্বেলের অবদানে পিএসজির বড় জয়

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ২৫ ১৩:২৭:০১
এমবাপ্পে-দেম্বেলের অবদানে পিএসজির বড় জয়

কয়েকদিন পর চ্যাম্পিয়ন্স লিগে নিউক্যাসলের মুখোমুখি হবে পিএসজি। এর আগেও বড় জয়ে নিজেদের ঝালিয়ে নিল ফরাসি জায়ান্টরা। প্যারিসিয়ানরা গতকাল মোনাকোকে ৫-২ গোলে হারিয়ে লিগ ১-এ তাদের শীর্ষস্থানকে একীভূত করেছে। ম্যাচে পেনাল্টি থেকে গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। গোল করেন সাবেক বার্সেলোনা তারকা উসমানে দেম্বেলেও।

ঘরের মাঠে ১৮তম মিনিটে পিএসজিকে এগিয়ে দেন গঞ্জালো রামোস। তবে চার মিনিট পর তাকুমি মিনামিনোর গোলে সমতা আনে মোনাকো। তবে তাদের স্বস্তি কেড়ে নেন মোনাকোর সাবেক তারকা এমবাপ্পে। ৩৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ফরাসি ফরোয়ার্ড। যা চলতি মৌসুমে লিগে তার ১৪তম। গোলের উৎস অবশ্য ডেম্বেলে। ১৮-গজ বক্সের ভিতরে মোনাকোর সাংগাউতু মাগাসা তাকে ফাউল করেন। গোল করার সুযোগটা কাজে লাগান এমবাপ্পে।

দ্বিতীয়ার্ধে দেম্বেলে (৭০') ও ভিনিতহা (৭২') যে দুই গোল করেন, তার পেছনেও অবদান রাখেন এমবাপ্পে। ৭৫তম মিনিটে মোনাকোর ফোলারিন বালোগুন ব্যবধান কমান। কিন্তু কোলো মুয়ানির পিএসজির পঞ্চম গোলটি করে মোনাকোকে ম্যাচ থেকেই ছিটকে দেন। ওই ব্যবধান আর কমাতে পারেনি মোনাকো।

এ জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা নিসের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে গেল টানা শিরোপার পথে থাকা পিএসজি। তৃতীয় স্থানে আছে মোনাকো।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের নিলাম ঘিরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এসেছে একটি অপ্রত্যাশিত খবর। ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা; আর্জেন্টিনা বনাম ডেনমার্ক ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা; আর্জেন্টিনা বনাম ডেনমার্ক ম্যাচ, জানুন ফলাফল

৩-৩ গোলে ড্র আর্জেন্টিনা-ডেনমার্ক, গ্রুপে দ্বিতীয় আলবিসেলেস্তেরা ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে গোলের রোমাঞ্চে ভরা ম্যাচে ডেনমার্কের সঙ্গে ...

মেসির সপ্তম শ্রেণির স্কুলের মার্কশিট ভাইরাল

মেসির সপ্তম শ্রেণির স্কুলের মার্কশিট ভাইরাল

ফুটবল মাঠে একের পর এক রেকর্ড গড়ে নিজেকে ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন ...