| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

মার্শের বিরুদ্ধে ভারতীয় নাগরিকের এফআইআর দায়ের, জানা গেলো যা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ২৫ ১২:৫৩:৩৯
মার্শের বিরুদ্ধে ভারতীয় নাগরিকের এফআইআর দায়ের, জানা গেলো যা

বিশ্বকাপ শেষ হয়েছে ছয় দিন। মাঠের খেলা নিয়ে এখন কোনো আলোচনা নেই। বিশ্বকাপের পর ইতিমধ্যেই মাঠে নেমেছে ভারত-অস্ট্রেলিয়া। তবে বিশ্বকাপ জয়ের পর মিচেল মার্শের উদযাপনের ছবি নিয়ে আলোচনা থামছে না। বিশ্বকাপের ট্রফিতে বসে থাকা এই ছবির জন্য এফআইআর দায়ের করেছেন এক ভারতীয় নাগরিক। এর আগে ভারতীয় ফাস্ট বোলার মোহাম্মদ শামিসহ অনেকেই এমন ছবি নিয়ে তার সমালোচনা করেছিলেন।

বিশ্বকাপ ট্রফিতে পা নিয়ে বসে আছেন মার্শ- এই ছবি সোশ্যাল মিডিয়ায় 'ভাইরাল' হয়েছে। এরপর থেকে অনেকেই মন্তব্য করেছেন যে মার্শ এভাবে ছবি তুলে বিশ্বকাপ ট্রফি ও খেলাকে অসম্মান করেছেন!

এমনই দাবি পণ্ডিত কেশব নামের এক ব্যক্তির। উত্তরপ্রদেশের ওই ব্যক্তি দাবি করেছেন যে মার্শের ছবি অনেক ভারতীয় ভক্তের অনুভূতিতে আঘাত করেছে। তিনি এফআইআর-এর একটি কপি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও পাঠিয়েছেন। মার্শকে ভারতে নিষিদ্ধ করার দাবি জানান তিনি।

যে শিরোপার জন্য বিশ্বের সব দল লড়াই করে, যে ট্রফি আপনি মাথার ওপরে তুলে ধরেন, সেই ট্রফির ওপর পা রাখা আপনাকে আনন্দ দিতে পারে না।’

ভারতের অভিনেত্রী উর্বশী রাউতেলাও ইনস্টাগ্রামে মার্শের সমালোচনা করেছেন। ট্রফিতে চুমু খাওয়া একটি ছবি পোস্ট করে উর্বশী লিখেছেন, ‘ভাই, বিশ্বকাপ ট্রফির প্রতি কিছুটা সম্মান দেখাও।’

এ বিষয়ে মার্শ এখনো কোনো মন্তব্য করেননি। বিশ্বকাপ জিতে অস্ট্রেলিয়ায় ফিরেছেন। ভারত-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ থেকে ছুটি নিয়েছেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...