| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

মাঠে চলছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনার সুপার ক্লাসিকো, প্রথমার্ধ শেষে জেনে নিন গোল স্কোর

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ২৪ ১৯:৫৩:৫৮
মাঠে চলছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনার সুপার ক্লাসিকো, প্রথমার্ধ শেষে জেনে নিন গোল স্কোর

ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবল ম্যাচ মানে আরও উন্মাদনা। সেটা বয়সের স্তর হোক বা মূল জাতীয় দল। তিন দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো ফুটবল মাঠে মুখোমুখি হচ্ছে এই দুই দল। বুধবার সিনিয়র জাতীয় দলের জয়ের পর শুক্রবার আবারো ব্রাজিলের বিপক্ষে জয়ের উষ্ণতা ফিরে পাবে আর্জেন্টিনার যুব দল।

ইন্দোনেশিয়ার জাকার্তায় ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে দুই লাতিন পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা মুখোমুখি হচ্ছে। এই বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল শেষ আটে বিদায় নেওয়াটা লজ্জার। শুরু থেকেই তারা একটু আগ্রাসী ছিল। তবে প্রথমার্ধের শেষ দিকে এগিয়ে ছিল আর্জেন্টিনা। নতুন মেসি খেতাব পাওয়া ক্লদিও এচভেরির নেতৃত্বে তারা সুড়ঙ্গে ফিরেছে।

ম্যাচের শুরু থেকেই লড়াই ছিল সমানে সমান। ১৫ মিনিট পর্যন্ত দুই দলই একে অন্যের গোলে অন্তত দুবার আক্রমণ সাজায়। তবে পোস্টে শট রাখতে পারেনি কেউই। দুই দলের সামনেই সুযোগ ছিল গোলের। আর্জেন্টিনার সিয়ারো ফাঁকা পোস্ট পেয়েও ফিনিশিং করতে পারেনি। আর ব্রাজিলের হায়ানের শট অল্পের জন্য বেরিয়ে যায় পোস্ট ঘেঁষে।

ম্যাচের ২৮তম মিনিটে অবশ্য আর হতাশ হতে হয়নি আর্জেন্টিনাকে। নিজ অর্ধে বল পেয়েছিলেন আর্জেন্টিনার এচেভেরি। এরপর একাই ছুটে গেলেন প্রতিপক্ষের ডিবক্স পর্যন্ত। ডিবক্সের কিছুটা বাইরে থেকে নিয়েছিলেন নিচু শট। তবে সেটা ব্রাজিল অধিনায়ক ভিটর রেয়েসের পায়ে লেগে খানিক দিক পরিবর্তন করে। তাতেই পরাস্ত হন ব্রাজিলের গোলরক্ষক। টুর্নামেন্টে এটি এচেভেরির তৃতীয় গোল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...