| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

একমাত্র ব্রাজিলের ঐতিহাসিক যে রেকর্ড ভেঙ্গে চুরমার করল আর্জেন্টিনা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ২২ ১৭:৫৯:৪৮
একমাত্র ব্রাজিলের ঐতিহাসিক যে রেকর্ড ভেঙ্গে চুরমার করল আর্জেন্টিনা

ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে এখন পর্যন্ত অনন্য রেকর্ড গড়েছে ব্রাজিল। বিশ্বকাপের বাছাইপর্বে ঘরের মাঠে পরাজয়ের ইতিহাস নেই সেলেকাওদের। দীর্ঘদিনের রেকর্ড অবশেষে ভাঙল লিওনেল মেসির দল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

মঙ্গলবার (২২ নভেম্বর) সকালে মারাকানা স্টেডিয়ামে আর্জেন্টিনার কাছে ১-০ গোলে ব্রাজিলের পরাজয়ের একমাত্র গোলটি করেন নিকোলাস ওটোমেন্ডি। এই পরাজয়ের মধ্য দিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের প্রথম ঘরের মাঠে হারের তিক্ত স্বাদ পেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে ঘরের মাঠে বিশ্বকাপের বাছাইপর্বের ৬৪টি ম্যাচ খেলেছে ব্রাজিল। ৫১ টি জয়ের পাশাপাশি বাকি ১৩ টি ম্যাচে ড্র করেছে তারা। কিন্তু আর্জেন্টিনার বিপক্ষে সেই রেকর্ড রাখতে পারেনি ফার্নান্দো দিনিজের দল।

শুধু তাই নয়, ২০০১ সালের পর এই প্রথম ব্রাজিল টানা তিনটি ম্যাচে হেরেছে। গত মাসে বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ের কাছে ২-০ গোলে হারার পর কলম্বিয়ার কাছে ২-১ গোলে হেরেছে তারা। আর এবার উত্তপ্ত ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে হেরেছে সেলেসাওরা।

উরুগুয়ে, কলম্বিয়ার কাছে হারের পর আর্জেন্টিনা ম্যাচ দিয়ে ঘুরে দাঁড়াতে চেয়েছিল ব্রাজিল কিন্তু ব্যর্থতার বৃত্তেই আটকে থাকতে হল সেলেসাওদের। এতে টানা তিন ম্যাচ হেরে ৬ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ বাছাইয়ে পয়েন্ট টেবিলের ছয়ে নেমে গেল ব্রাজিল।

আর উরুগুয়ের কাছে ২-০ গোলে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়াল আর্জেন্টিনা। ৬ ম্যাচে পাঁচ জয় ও এক হারে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আলবেসিলেস্তারা। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে উরুগুয়ে। তালিকায় ১২ পয়েন্ট নিয়ে তিনে কলম্বিয়া, ৯ পয়েন্ট নিয়ে চারে ভেনুজুয়েলা ও ৮ পয়েন্ট নিয়ে পাঁচে ইকুয়েডর।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...