| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণ অনিশ্চিত ব্রাজিলের, সামনে কঠিন সমীকরণ

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ২২ ১৭:১২:৫১
২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণ অনিশ্চিত ব্রাজিলের, সামনে কঠিন সমীকরণ

মাঠে ব্রাজিলের পারফরম্যান্স ভালো যাচ্ছে না। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা গত ২১ বছর ধরে শিরোপাহীন। কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে হেরেছে সেলেকাওরা। মাঠে খারাপ পারফরম্যান্সের কারণে ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের অংশগ্রহণ নিয়ে উদ্বেগ রয়েছে।

২০২৬ সালের বিশ্বকাপের জন্য যোগ্যতা এখন চলছে৷ পরপর তিনটি ম্যাচ হেরে ব্রাজিল গুরুতর সমস্যায় পড়েছে৷ শেষ তিন ম্যাচে দলটির পয়েন্ট মাত্র ১। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষেও ঘরের মাঠে হার এড়াতে পারেনি তারা।

আর্জেন্টিনা ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বের শীর্ষে রয়েছে। সেলেকাও ৬ ম্যাচ ও ৩ হারে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে। ঘরের মাঠে এবং অ্যাওয়েতে একে অপরের বিপক্ষে মোট ১৮ টি ম্যাচ খেলবে দশটি দল। এরপর শীর্ষ ছয় দল সরাসরি ২০২৬ সালের বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।

বর্তমানে পয়েন্ট টেবিলের ষষ্ঠ অবস্থানে রয়েছে ব্রাজিল। বাকি ম্যাচগুলোর মধ্যে তারা যদি নিজেদের অবস্থান সেরা ছয়ের মধ্যে রাখতে না পারে তাহলে ২০২৬ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করতে পারবে না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সাত নম্বর অবস্থানে থাকলে তাদের অংশ নিতে হবে ফিফা প্লে অফ টুর্নামেন্টে। আর যদি সেরা সাতেও না থাকতে পারে সেক্ষেত্রে ইতালির মতো ভাগ্য বরণ করতে হতে পারে ভিনিসিয়ুসদের।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...