| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

মেসিকে আটকাটে ভিন্ন উপায় পেয়েছে ব্রাজিল

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ২১ ১৮:০৪:৫৬
মেসিকে আটকাটে ভিন্ন উপায় পেয়েছে ব্রাজিল

বুধবার সকালে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল। মারাকানা স্টেডিয়ামে স্পটলাইট থাকবে লিওনেল মেসির উপর। বিশ্বকাপ জয়ের পর প্রথমবারের মতো ব্রাজিলে খেলবেন লিও।

এছাড়া ইনজুরিতে পড়েছেন ব্রাজিলের দুই তারকা। একজন নেইমার জুনিয়র যিনি গত মাসে বিশ্বকাপ বাছাইপর্বের সময় ইনজুরিতে পড়েছিলেন। অন্যজন ভিনিসিয়াস জুনিয়র। কলম্বিয়ার বিপক্ষে শেষ ম্যাচে ইনজুরিতে পড়েন রিয়াল মাদ্রিদের এই তরুণ খেলোয়াড়।

নেইমার-ভিনিকে ছাড়া আর্জেন্টিনার বিপক্ষে দলকে জয় ফিরিয়ে আনার চাপ পড়ে ব্রাজিলের কোচ ফার্নান্দো দিনিজের কাঁধে। লিওনেল মেসিকে রাখার চ্যালেঞ্জও গ্রহণ করতে হবে তাকে। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে কোচ দিনিজ মন্তব্য করেছেন, মেসির মতো কাউকে নিয়ে চিন্তা না করে উপায় নেই।

তিনি বলেছেন, ‘মেসির মাপের একজন ফুটবলারকে নিয়ে আপনি চিন্তা না করে থাকতে পারবেন না। তবে আমাদের নিজেদের খেলাটা খেলতে হবে। যাতে করে আমরা মেসির সমস্ত সৃজনশীল কাজ আটকে রাখতে পারি। মেসির সঙ্গে ডিল করা অবশ্যই কঠিন এবং চিন্তার বিষয়। মাঠে মেসির যে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা তার মতো একজনকে নিয়ে উদ্বিগ্ন না হয়ে থাকা অসম্ভব।’

ব্রাজিল ও আর্জেন্টিনা বুধবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ছ’টায় মুখোমুখি হবে। ব্রাজিল বিশ্বকাপ বাছাইপর্বে টানা তিন ম্যাচে জয়হীন। অন্যদিকে আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর গত ম্যাচে উরুগুয়ের বিপক্ষে প্রথমবার হারের স্বাদ পেয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। টুর্নামেন্টে প্রথম ...