| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

গাড়ির ভিতর পাওয়া গেল জনপ্রিয় অভিনেতার নিথর দেহ

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ১৯ ১৬:৫০:৩৮
গাড়ির ভিতর পাওয়া গেল জনপ্রিয় অভিনেতার নিথর দেহ

জনপ্রিয় মালায়ালাম অভিনেতা বিনোদ থমাসের নিথর দেহ উদ্ধার হল গাড়ির ভেতর থেকে। এই মৃত্যুতে চাঞ্চল্য সৃষ্টি করেছে। পুলিশ শনিবার প্রকাশ করেছে যে ঘটনাটি কেরালার পাম্পেডির কাছে কোট্টায়াম এলাকার একটি হোটেলের কাছে ঘটেছে।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, হোটেলের কাছে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ছিল বিনোদের গাড়ি। এতে সন্দেহ হয় হোটেল কর্মীদের। তারা গাড়িতে গিয়ে অভিনেতাকে দেখেন। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে অভিনেতাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

অস্বাভাবিক মৃত্যু বলে অভিনেতার দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ সম্পর্কে পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।

তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কোনোভাবে গাড়ির শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র থেকে বিষাক্ত গ্যাস বেরিয়েছে, আর তার জেরেই অভিনেতার মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, মালয়ালাম চলচ্চিত্র জগতে বিনোদ বেশ পরিচিত মুখ। ‘আয়াপ্পানুম কোশিয়ুম’, ‘নাথোলি ওরু চেরিয়া মিনাল্লা’, ‘ওরু মুরাই ভন্ত পার্থায়া’, ‘হ্যাপি ওয়েডিং’-এর মতো সিনেমায় কাজ করেছেন তিনি। তার আচমকা মৃত্যুর খবরে শোকস্তব্ধ ভক্ত-অনুরাগীরা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...