| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

রোহিতের পোশাক পরলেন বেকহ্যাম, এই ছবি না দেখলে বড় মিস

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ১৭ ১৬:০৭:৪৭
রোহিতের পোশাক পরলেন বেকহ্যাম, এই ছবি না দেখলে বড় মিস

বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ভারত-নিউজিল্যান্ড ম্যাচ দেখতে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ছিলেন প্রাক্তন ফুটবলার ডেভিড বেকহ্যাম। বিরাট কোহলির ৫০তম সেঞ্চুরি এবং মোহাম্মদ শামির বিধ্বংসী বোলিংয়ে ব্ল্যাক ক্যাপসকে হারিয়ে ফাইনালে উঠেছে স্বাগতিকরা।

সেমিফাইনাল শেষে মুখোমুখি হন সুপারস্টার ডেভিড বেকহ্যাম ও ভারত অধিনায়ক রোহিত শর্মা। ইন্টার মিয়ামির সহ-মালিক ফাইনালে পৌঁছানোর জন্য রোহিতকে অভিনন্দন জানিয়েছেন। সাক্ষাৎকারের সময় উভয় অঙ্গনের দুই তারকাই তাদের জার্সি পরিবর্তন করেছেন। কিংবদন্তি ফুটবলার তার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে সেই ছবি শেয়ার করেছেন।

বেকহ্যামের শেয়ার করা ছবিতে দেখা যায়, সাক্ষাতের সময় রোহিতের টিম ইন্ডিয়ার ৪৫ নম্বর জার্সি পড়েছিলেন বেকহ্যাম। আর ভারত অধিনায়ক পড়েছিলেন বেকহ্যামের নাম সম্বলিত রিয়াল মাদ্রিদের ২৩ নম্বর জার্সি।

বেকহ্যাম ফেসবুক পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘আপনার (রোহিত শর্মা) সঙ্গে দেখা করে দারুণ লেগেছে। ফাইনালে রোহিত শর্মার ভারত ক্রিকেট দলের জন্য শুভকামনা।’

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রকাশিত এক ভিডিওতে বেকহ্যাম বলেছেন, ‘আমি সবসময় বলি ফুটবল সমর্থকেরা আনন্দ-উল্লাসের দিক থেকে এগিয়ে থাকবে। কিন্তু মুম্বাইয়ের ওয়াংখেড়ে আমাকে নতুন করে ভাবনায় ফেলে দিয়েছে। এখানকার পরিবেশ অতুলনীয়।’

সাবেক ইংলিশ অধিনায়ক আরও বলেছেন, ‘ওয়াংখেড়ে স্টেডিয়ামের জনতার উল্লাস আমার লোম খাড়া করে দিয়েছিল। যখন শচীন টেন্ডুলকারের সঙ্গে হেঁটে ওয়াংখেড়েতে প্রবেশ করলাম সেই সময় দর্শকদের চিৎকার শুনে আমি অভিভূত হয়েছি।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...