| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

নিজের রেকর্ড ভাঙ্গার দিনে কোহলিকে নিয়ে শচীনের আবেগঘন বার্তা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ১৫ ১৮:৫১:০৩
নিজের রেকর্ড ভাঙ্গার দিনে কোহলিকে নিয়ে শচীনের আবেগঘন বার্তা

বিরাট কোহলি তার আক্রমণাত্মক মনোভাবের জন্য আগেই পরিচিত ছিলেন। সেই আগ্রাসী ভাব কমে এসেছে। সেঞ্চুরির পর সেলিব্রেট করার ক্ষেত্রে কোহলি এখন বেশ পরিণত। অবশ্যই, মুম্বাইয়ে কোহলির উদযাপনটি দেখার মতো।৩৫ বছরে পা রাখা বিরাট শুন্যে লাফিয়ে উদযাপন করছেন। এটাই হয়তো সেঞ্চুরির মাহাত্ম্য যা ক্রিকেটের ইতিহাস তৈরি করেছে।

শচীন টেন্ডুলকারের রেকর্ড ভাঙার জন্য বিরাট কোহলির সামনে সম্ভবত এর চেয়ে ভালো মঞ্চ আর ছিল না। বিশ্বকাপের মতো বড় মঞ্চে বড় সেমিফাইনালে দুর্দান্ত ইনিংস খেলেছেন কোহলি। সেটাও শচীনের ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এমনকি শচীন নিজেও গ্যালারিতে উপস্থিত ছিলেন। ওয়ানডে ইতিহাসে এখন সর্বোচ্চ ৫০ সেঞ্চুরির মালিক কোহলি। লিটল মাস্টারের ৪৯ সেঞ্চুরির কীর্তি ছাড়িয়ে গেছে।

সেঞ্চুরির পর শচীনের দিকে তাকালেন কোহলি। হাফ সেঞ্চুরি করে তার ইনিংস ১১৭-এ নিয়ে যান। তিনি যখন আউট হয়ে মাঠ ছেড়েছেন, তখন পুরো স্টেডিয়ামে তার নাম জপছে। আর সেই স্রোতে সম্ভবত শচীন নিজেও ছিলেন। আউট হওয়ার পর বিরাট কোহলিকেও অভিনন্দন জানিয়েছেন শচীন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের পোস্টে শচীন লিখেছেন, ‘তোমাকে যখন আমি প্রথম ভারতের ড্রেসিংরুমে দেখেছিলাম, সেদিন অন্যান্য সতীর্থরা মজা করে তোমাকে আমার পা ছুঁতে বাধ্য করেছিল। আমি সেদিন হাসি থামাতে পারিনি। কিন্তু খুব দ্রুতই তুমি তোমার একাগ্রতা আর দক্ষতা দিয়ে আমার হৃদয় স্পর্শ করেছো। আমি খুবই খুশি যে সেদিনের তরুণ ছেলেটা আজ ‘বিরাট’ খেলোয়াড়ে পরিণত হয়েছে।’

এরপরেই শচীন লিখেছেন, ‘একজন ভারতীয় আমার রেকর্ড ভেঙেছে, এরচেয়ে অন্য কিছুতে আমি খুশি হতে পারতাম না। এবং সেটাও বিশ্বকাপের সেমিফাইনালের সবচেয়ে বড় মঞ্চে। আর আমার ঘরের মাঠে (এমন কিছু) তাতে পূর্ণতা দিয়েছে।

এদিন ওয়ানডেতে শচীনের সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড ভাঙার পাশাপাশি এক বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ডও ভেঙেছেন কোহলি। শচীনের ২০০৩ সালে করা ৬৭৩ রানের রেকর্ড ভেঙে এই মুহূর্তে কোহলি অবস্থান করছেন ৭১১ রানে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...