নতুন লুকে ফিরলেন নেইমার
ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে নেইমার জুনিয়র। এই মৌসুমে তার খেলার সম্ভাবনা কম। জাতীয় দলে খেলতে গিয়ে হাঁটুতে চোট পান তিনি।
এদিকে চোট কাটিয়ে উঠতে তার পায়ে অস্ত্রোপচার করেছেন ব্রাজিলের চিকিৎসক রদ্রিগো লাসমার তার পায়ে সার্জারি করিয়েছেন। সফলও হয়েছে তার সার্জারি।
নেইমার তাই কিছুটা আলোর বাইরে ছিলেন। এর মধ্যে নেইমারের নতুন লুক সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া ফেলেছে।
যেখানে দেখা যাচ্ছে নেইমার তার চুল একেবারেই ছোট করে ফেলেছেন। ট্যাটুতে ভরা শরীর। দাড়ি ছোট। তবে মোচটা সামান্য বড়। ব্রাজিলিয়ান তারকার এই নতুন লুকের কারণ জানা যায়নি।
