| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সাকিব-তামিম ইস্যুতে যা বললেন বাংলাদেশের পারফরম্যান্স অ্যানালিস্ট শ্রীনিবাস

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ১৩ ২৩:২৪:৪৯
সাকিব-তামিম ইস্যুতে যা বললেন বাংলাদেশের পারফরম্যান্স অ্যানালিস্ট শ্রীনিবাস

বাংলাদেশের বিদায়ী পারফরম্যান্স অ্যানালিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখরের মতে, ব্যাটসম্যানদের ব্যর্থতা এবং তামিমের অনুপস্থিতিই বাংলাদেশের বিশ্বকাপ ব্যর্থতার কারণ। একই সঙ্গে সাকিব-তামিম দ্বন্দ্ব নিয়েও কথা বলেন তিনি। বিদায়ী বাংলাদেশ বিশ্লেষককে ধরে রাখতে চেয়েছিল বিসিবি। কিন্তু পরিবারকে সময় দিতে দীর্ঘ ছয় বছরের সম্পর্ক ছিন্ন করেন তিনি।

বিশ্বকাপের পর বাংলাদেশের কোচিং স্টাফের পদ শূন্য। পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের পরে, ভিডিও বিশ্লেষক শ্রীনিবাস চন্দ্রশেখর ড্রেসিংরুম ছেড়ে চলে গেলেন। বিসিবি ডোনাল্ডের চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিলেও বোর্ড ভারতীয় বিশ্লেষককে ধরে রাখতে চায়। তিনি পরিবারের কথা বিবেচনা করে থেকে যান নিজ দেশে।

শ্রীনিবাস বলেন, বিসিবি আমাকে প্রস্তাব দিয়েছে, আমার নতুন চুক্তি না হওয়ার অন্যতম কারণ পরিবারকে সময় দেওয়া। আমি টাইগারদের সাথে সবকিছুতেই অভ্যস্ত ছিলাম।

ছয় বছর-কম সময় নয়। ক্রিকেটারদেরকে গল্প-আড্ডায় মাতিয়ে রেখেছিলেন শ্রীনিবাস। টাইগারদের সঙ্গে তিনি প্রতিপক্ষের পারফরম্যান্সও বিশ্লেষণ করেছেন। বিশ্বকাপের ডাগআউটে বসে দেখেছেন মুখ থুবড়ে পরা ব্যাটিং। তার মতে, সিদ্ধান্তহীনতায় ভোগে বাংলাদেশের ব্যাটাররা।

বাংলাদেশের সাবেক পারফরম্যান্স বিশ্লেষক বলেন, ভারতের উইকেটে যেমন রান করা দরকার ছিলো সেটা হয়নি। ৩০-৪০ রান করে আউট হয়ে যেত ব্যাটাররা। ছোট পুঁজি নিয়ে বোলারদের জন্য ম্যাচ বাঁচানো কঠিন। ভুল শটের পাশাপাশি গুরুত্বপূর্ণ সময়ে সিদ্ধান্ত নিতে পারেনি ব্যাটাররা।

নতুন ঠিকানা এখনও বেছে নেননি শ্রীনিবাস। বিশ্বকাপের আগে তামিম-সাকিব দ্বন্দ্ব দেখেছেন আর সবার মত। কতটা উত্তপ্ত ছিলো ড্রেসিংরুম?

শ্রীনিবাস বলেন, বলবো না সাকিব-তামিম ইস্যুর প্রভাব পড়েছে ড্রেসিংরুমে। তবে তামিমকে আমরা মিস করেছি। বেশির ভাগ ম্যাচে বাংলাদেশ ভালো শুরু পায়নি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...